সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর দুদিন! ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরের পর কাউন্সিলরদের ক্লাবের বারান্দায়! বৃহস্পতিবার সকালে ফের সাপের হানা কলকাতা পুরসভায়। খবর পেয়ে সাপের খোঁজে তল্লাশি চালায় বনদপ্তরের কর্মীরা। এর জেরে আতঙ্ক সৃষ্টি হয় পুরসভা চত্বরে।
এদিন সাপের দেখা মিলতেই খবর দেওয়া হয় বনদপ্তরে। বন কর্মীরা নির্দিষ্ট বারান্দায় চিরুনি তল্লাশি চালান। তবে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। পুরকর্মীদের সঙ্গে কথা বলার পর বনকর্মীদের অনুমান করছেন, যে সাপটি দেখা গিয়েছে তা বিষাক্ত নয়। ইঁদুরের খোঁজে এসে থাকতে পারে। এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে পুরসভার আধিকারিকদের কপালে। সাপ পাওয়া না গেলেও আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর ১২টা নাগাদ অতীন ঘোষের ঘরে সাপ দেখা গিয়েছিল। তবে তিনি সেই সময় পুরসভায় ছিলেন না। গতকালও বনদপ্তেরর কর্মীরা তল্লাশি চালান। যদিও খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁদের। সেই রেশ কাটতে না কাটতেই ফের সাপের হানা বৃহস্পতিবার।
কোথা থেকে আসছে সাপ? আধিকারিকদের একাংশের মতে, পুরসভার মতো পুরনো বাড়ির পরিত্যক্ত ঘরে সাপ থাকার সম্ভাবনা রয়েছে। ইঁদুর ও অন্যান্য পোকামাকড়ও থাকতে পারে বলে ধারণা। এর আগে সদর কার্যালয়ে একটি সাপ দেখা দিয়েছিল। কয়েকজন কর্মী সেই সাপটিকে পিটিয়ে মারে। সেই কাণ্ড ঘিরে তদন্ত কমিটিও গড়েছিল পুরসভা। যদিও এর পরেই গত দুদিনের ঘটনায় প্রমাণিত সাপমুক্তি হয়নি পুরসভা ভবনের।
সর্বশেষ খবর
-
বিয়েবাড়িতে সিল্কের শাড়িতে তেল পড়ে একাক্কার? এই টিপস জানলে বাড়িতেই দাগ হবে সাফ
-
রাতভর বেপাত্তা থাকার পর উদ্ধার যুবকের দেহ, নেপথ্যে সম্পত্তি নিয়ে মা-ঠাকুমার সঙ্গে অশান্তি?
-
সংসদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা-সহ সব বিষয়ে আলোচনায় রাজি শাহ, জানালেন কিরেন রিজিজু
-
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?
-
প্রাচীন ভারতে নারীদের লম্বা চুলের রহস্য়, ম্যাজিকের মতো কাজ করে ধূপের ধোঁয়া