অর্ণব আইচ: খাস কলকাতায় নাবালিকার যৌন হেনস্তা! কাঠগড়ায় প্রৌঢ় রিকশা চালক। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে গার্ডেনরিচ থানার পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে অভিযোগও দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ। রোজকার মতো ১০ বছরের মেয়েটি রিকশায় চেপে নিজের বাড়ি বন্ধ বটতলা থেকে নাট বিহারী মোড়ে স্কুলে যাচ্ছিল। সেই সময় রিকশা চালক ৫৮ বছরের গৌতম বসু তার গোপনাঙ্গ স্পর্শ করে বলে অভিযোগ। মেয়েটির পরিবারের দাবি, অভিযুক্ত শিশুটিকে আপত্তিজনকভাবে স্পর্শ করে। মেয়েটি বিষয়টি বাড়িতে জানালে পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তবে রিকশা চালক পরিবারের পরিচিত ছিল না।
অভিযোগ পাওয়া মাত্র সক্রিয় হয় গার্ডেনরিচ থানার পুলিশ। ওই রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। রাতেই গ্রেপ্তার হয় গৌতম বসু। তার রিকশাটিও বাজেয়াপ্ত করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। জানা গিয়েছে, মেটিয়াবুরুজে বাসিন্দা ৫৮ বছরের রিকশা চালকের বিরুদ্ধে পকসো আইন-সহ যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে। আজই আদালতে তোলা হবে তাকে।
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে