সুব্রত বিশ্বাস: প্ল্যাটফর্মে সাবলীলভাবে চলতে এবার হাওড়া স্টেশনের মোজাইক ফ্লোর বদলে ফেলার সিদ্ধান্ত নিল রেল। পায়ের সঙ্গে প্ল্যাটফর্মের মেঝের ঘর্ষণজনিত বাধা দূর করতে রেলের এই প্রয়াস। যাত্রীদের চলাফেরার সুবিধায় মোজাইক ফ্লোর বাদ দিয়ে এবার প্ল্যাটফর্মগুলিতে লাগানো হবে রাফ গ্রানাইট। এমনই খবর রেল সূত্রে। তাতে প্ল্যাটফর্মে চলার সময়ে পা হড়কে পড়ে যাওয়ার আশঙ্কা কমবে। বিশেষত তাড়াহুড়োর সময় গতি বাড়াতে সমস্যায় পড়তে হবে না।
হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, হাওড়ার ৮, ৯, ২১, ২২ নম্বর প্ল্যাটফর্মগুলিতে প্রথমে কাজ শুরু হচ্ছে। এর পর অন্য প্ল্যাটফর্মগুলিতেও এই কাজ হবে। মোজাইক ফ্লোরগুলি বহু পুরনো হওয়ায় তা ক্ষয়ে গিয়েছে। যাত্রীদের চলাফেরায় অসুবিধার পাশাপাশি তা ধোয়ার পর পরিষ্কার হয় না। গ্রানাইট বসালে তা পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হবে। পরিষ্কার করতেও সুবিধা হবে। বিশেষ করে পায়ের তলায় ঘর্ষণজনিত বাধা থাকবে না। ফলে সাবলীলভাবে যাত্রীরা চলাচল করতে পারবেন।
এছাড়া মোজাইক ফ্লোরের বদলে রাফ গ্রানাইটের মেঝের ভঙ্গুরতা অনেক কম। চাপ পড়লেও তা ভাঙবে কম। ফলে সবসময় পরিবর্তনও করতে হবে না। হাওড়া স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্ম মূলত খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকে রেলের গুরুত্বপূর্ণ ট্রেনগুলি ছাড়ে। এই দুই স্টেশনের মাঝে রয়েছে ক্যাবওয়ে। সেই কারণে প্লাটফর্মগুলি সুদৃশ্য রাখা দরকার। ফলে ফ্লোর বদলের কাজ শুরু সেখান থেকেই হবে। প্ল্যাটফর্মে এই সংস্কারের ফলে স্টেশনের সৌন্দর্যায়ন হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। যত দ্রুত সম্ভব প্ল্যাটফর্মগুলিতে এই সংস্কারের কাজ শেষ করতে তৎপর রেল।
সর্বশেষ খবর
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?