দীপালি সেন: ক্যাম্পাসের অন্দরে ঘোরাফেরায় রাশ! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘ফতোয়া’ ঘিরে তুঙ্গে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি লেখা রয়েছে, “পঠন-পাঠনের সময় ক্যাম্পাসের যেখানে-সেখানে ঘোরা যাবে না। ছাত্রছাত্রী থেকে অধ্যাপক সকলের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে।” স্বাভাবিকভাবেই এহেন বিজ্ঞপ্তি ঘিরে দানা বেঁধেছে বির্তক।
বিষয়টা কী একটু খোলসা করে বলা যাক। চলতি মাসের ৩ তারিখে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের চত্বরে পঠন-পাঠনের সময় যেখানে-সেখানে ঘোরা যাবে না। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পড়ুয়া ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে এই নিয়ম মানতে হবে।”
[আরও পড়ুন: লস্করের হুমকি চিঠির CBI তদন্তের দাবি শান্তনুর, বড়মাকে বাইরে থেকে প্রণাম করে দিল্লিতে মমতা]
এহেন বিজ্ঞপ্তির পর উঠেছে বির্তকের ঝড়। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কাছে খোলা প্রাঙ্গন তুলে ধরবে এটাই স্বাভাবিক। পড়ুয়ারা ক্যাম্পাসে না থাকলে কারা থাকবে? এনিয়ে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুক্ত চিন্তা-ভাবনার ক্ষেত্রে যে এই বিজ্ঞপ্তি বাধা তা মানছেন শিক্ষামহলের একাংশ।
[আরও পড়ুন: মেলেনি পণ, বধূকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দিল শ্বশুড়বাড়ির লোক! থানায় বিক্ষোভ পরিবারের]
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’