সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভয়া কাণ্ডের ১০০ দিন পার। তবু অধরা বিচার। সিবিআইয়ের ব্যর্থতার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সিজিও কমপ্লেক্স অভিযান করল আইএমএ-র বঙ্গীয় রাজ্য শাখা। তাঁদের স্লোগান ছিল ‘১০০ দিনেও বিচার নাই, অপদার্থ সিবিআই।’
প্রায় ৫০০ জন চিকিৎসকদের এই জমায়েতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডাক্তার দিলীপ দত্ত ,নির্বাচিত সভাপতি ডাক্তার সুভাষ চক্রবর্তী, সম্পাদক ডাক্তার শান্তনু সেন,কোষাধ্যক্ষ ডাক্তার অভিক ঘোষ-সহ একাধিক সিনিয়র চিকিৎসক। দুপুর তিনটে নাগাদ ড. শান্তনু সেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিবিআই দপ্তরে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের যুগ্ম ডিরেক্টর ডিএস ভার্মা, কলকাতার যুগ্ম ডিরেক্টর রাজেশ প্রধান ও মামলার তদন্তকারী অফিসার সীমা পাহুজার সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন।
চিকিৎসকরা বলেন, “বাংলায় সম্প্রতি এই ধরনের দুটো ঘৃণ্য অপরাধে দুমাসের মধ্যে ফাঁসির সাজা যদি হতে পারে, তাহলে ১০০ দিনেও সিবিআই কেন পারল না!” সিবিআই সঠিক পদক্ষেপ না করলে আইএম এ বঙ্গীয় রাজ্য শাখা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলেও জানিয়েছে।
সর্বশেষ খবর
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
এখনই কোনও পদক্ষেপ নয়! অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট
-
আচমকা অসুস্থ কলকাতার নামী স্কুলের ২৫ ছাত্রী, খবর পেয়েই দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী