সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৪ ও ৫ মার্চ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের জাতীয় সেমিনার। যেখানে আলোচনার শীর্ষক ছিল “AGEING WELL: MOVING AHEAD FOR RESILIEINT SOCIETY”।
সমাজকল্যাণ মন্ত্রক ও মিনিস্ট্রি অফ এমপওয়ারমেন্টের NISD সিনিয়র সিটিজেন বিভাগের অর্থসাহায্যে অ্যাকাডেমিয়া ও শিল্পক্ষেত্রের বিভিন্ন অংশীদারদের অংশগ্রহণে দুদিনের সেমিনার সফল হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা আলোচনা করেন, প্রবীণ ও বৃদ্ধ নাগরিকদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে। বিভিন্ন পদ্ধতি সরল করার বিষয়েও কথা হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানসমৃদ্ধ ও বহুমাত্রিক আলোচনার জাতীয় সেমিনারটি গবেষক ও আগ্রহী মানুষজনের কাছে একটি অত্যন্ত শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।
সর্বশেষ খবর
-
৪ না ৫ সেপ্টেম্বর, কবে পড়েছে জন্মাষ্টমী? জানুন পূজার্চনার নির্ভুল তিথি ও শাস্ত্রের বিধান
-
দেশ ছেড়ে গা-ঢাকা রাশিয়ায়, সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ‘স্বৈরশাসক’ আল আসাদের মৃত্যুদণ্ডের নির্দেশ!
-
পরীক্ষা ছাড়াই রেলে মোটা টাকার চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের খুঁটিনাটি
-
এবার খুলবে ‘কেশপুর ফাইলস’, ‘মোদি জিন্দাবাদ বলায় অত্যাচার’, সভা করতে বাধা! এসপিকে কী নির্দেশ শুভেন্দুর?
-
জঙ্গলের রাজার জন্য রাজকীয় বন্দোবস্ত! ৩ লাখি বাঘের খাঁচা এল বক্সায়