Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Nabanna

পুলিশ-হোমগার্ডদের জন্য সুখবর, পুজোয় টানা ডিউটির জন্য ১০ দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের

পুজোর সময় টানা ডিউটি। উৎসবের সময় নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটানো হয় না। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাস্তায়, অফিসে কাজে নজরদারি চলে। এবার সেই কাজের জন্য সুখবর বাংলার পুলিশ-হোমগার্ডদের। দিন-রাত এক করে কাজ করার জন্য অতিরিক্ত কর্তব্যেরই জন্য বড় পুরস্কার পেলেন তাঁরা।

Advertisement
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৬:৪৭

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৬:৪৭

options
link
পুলিশ-হোমগার্ডদের জন্য সুখবর, পুজোয় টানা ডিউটির জন্য ১০ দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের zoom
১০ দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের।

পুজোর সময় টানা ডিউটি। উৎসবের সময় নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটানো হয় না। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাস্তায়, অফিসে কাজে নজরদারি চলে। এবার সেই কাজের জন্য সুখবর বাংলার পুলিশ-হোমগার্ডদের। দিন-রাত এক করে কাজ করার জন্য অতিরিক্ত কর্তব্যেরই জন্য বড় পুরস্কার পেলেন তাঁরা। ২০২৫ সালের দুর্গাপুজো ও অন্যান্য সরকারি ছুটির দিনে ডিউটি করার জন্য অতিরিক্ত ১০ দিনের ছুটি ঘোষণা করল নবান্ন। শুভেন্দু অধিকারীর সরকারের পুলিশ-হোমগার্ডের জন্য এটি অন্যতম পুরস্কার বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর (পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা) এই ছুটি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। কিন্তু কারা এই ছুটি পাবেন? নবান্নের তরফে ওই নির্দেশিকায় জানা গিয়েছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলান্টিয়ারদের সমস্ত স্তরের কর্মীরাই এই ছুটির আওতায় আসবেন বলে খবর। জানা গিয়েছে, মোট ১০ দিন ছুটি দেওয়া হচ্ছে। কর্মীরা ৮ দিনের জন্য ক্যাজুয়াল লিভ ও ২ দিনের স্পেশাল ছুটি পাবেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই এই ছুটি নিয়ে নিতে হবে। সেই নির্দেশও দেওয়া হয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, মোট ১০ দিন ছুটি দেওয়া হচ্ছে। কর্মীরা ৮ দিনের জন্য ক্যাজুয়াল লিভ ও ২ দিনের স্পেশাল ছুটি পাবেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই এই ছুটি নিয়ে নিতে হবে। সেই নির্দেশও দেওয়া হয়েছে।

পুজোর সময় অতিরিক্ত ডিউটি করেছেন পুলিশ কর্মীরা। কারা এই ছুটির আওতায় থাকবেন? জানা গিয়েছে, ২০২৫ সালের দুর্গাপুজোর ছুটির দিন ও অন্যান্য সরকারি ছুটির দিন কাজ করতে হয় পুলিশ কর্মীদের। কমপক্ষে সাতদিনের বেশি যেসব পুলিশ কর্মী-হোমগার্ডরা ডিউটি করেছেন, তাঁরাই এই ছুটি পাবেন। এমনই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। কিন্তু কীভাবে ওই ছুটি নেওয়া যাবে? এই ১০ দিনের ছুটি ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য কোনও ধরনের বড় ছুটি কিংবা স্থানীয় গেজেটেড ছুটির দিনগুলির সঙ্গে মিলিয়ে নেওয়া যাবে না। নির্দেশিকায় সাফ জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.