অর্ণব আইচ: রাত বিরেতে মন্দিরে লুটপাট! অভিযোগ, লোহার গ্রিল কেটে মন্দিরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না ও বিপুল নগদ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানা এলাকায় কাঞ্চনতলা শ্মশানকালী মন্দিরে। পুরোহিতের অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের ভয় দেখিয়েছিল দুষ্কৃতীরা। যদিও পুলিশ জানিয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো মন্দিরে শুয়ে ছিলেন পুরোহিত। মাঝরাতে মন্দিরের ছোট গেট কেটে ৬ জন ঢোকে। পরনে বারমুডা ও টিশার্ট। মুখে গামছা বেঁধে ছিল দুষ্কৃতীরা। পুরোহিতের দাবি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে, মারধর করে চাবি কেড়ে নেয় দুষ্কৃতীরা। এর পর মন্দিরের সব গয়না, টাকা লুট করে। সব মিলিয়ে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার গয়না লুট হয়েছে বলে অনুমান। শুধু মন্দিরের গয়না নয়, দুই প্রণামী বাক্স থেকে প্রায় ১৭ হাজার টাকা নগদও হাতিয়েছে দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল, চরম নাকাল যাত্রীরা]
পুরোহিতকে মেরে থুতনি ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সিসিটিভিতে দেখা গিয়েছে ৬ জন এসেছিল।পুরোহিত মন্দিরে থাকা অডিও সিস্টেম চালিয়ে চিৎকার করতে গেলে তাঁকে মারধর করা হয়। লালবাজারের গোয়েন্দা বিভাগের সাহায্য নিয়ে তদন্ত শুরু করেছে নাদিয়াল থানার পুলিশ।
[আরও পড়ুন: বর্গি এল দেশে! বাংলা শ্মশান হয় মারাঠা তাণ্ডবে, কী ছিল হামলার নেপথ্যে?]
সর্বশেষ খবর
-
নবাবভূমি থেকে নিউজিল্যান্ডে পাড়ি জগন্নাথের, পূজিত হবেন ইসকন মন্দিরে
-
দলে রো-কো, তিন বছর পর ওয়ানডেতে বুমরাহ, বিশ্বকাপের লক্ষ্যে ইংল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষা গিলের
-
রথযাত্রা শেষে কেন মা লক্ষ্মীকে রসগোল্লা খাওয়ান জগন্নাথ? লুকিয়ে কোন পৌরাণিক রহস্য
-
‘তুম্বড় ২’-এ আলিয়া, ১০০ কোটির ‘হাস্তার লোকরহস্যে’ কোন ভেলকি দেখাবেন?
-
ইয়ামাল কাঁটায় বিদ্ধ এমবাপে, স্প্যানিশ তরুণের ডবল হ্যাটট্রিক রুখতে পারবেন ফরাসি অধিনায়ক?