নব্যেন্দু হাজরা: অফিস টাইমে বন্ধই হচ্ছিল না ভিড়ে ঠাসা মেট্রোর দরজা। প্রায় ২০ মিনিট ধরে আটকে রইল মেট্রো। ব্যস্ত সময়ে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। অবশেষে চালককে নেমে এসে ম্যানুয়ালি বন্ধ করতে হয় দরজা।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে মেট্রোটি ছাড়ার কথা ছিল ১০ টা বেজে ১৫ মিনিটে। অফিস টাইম হওয়ায় যথেষ্ট ভিড় ছিল। দরজা বন্ধ হওয়ার সময় দেখা যায়, একটি দরজা বন্ধ হচ্ছে না কিছুতেই। প্রযুক্তির সাহায্যে একাধিকবার চেষ্টা করা হলেও লাভ হয়নি। এর পর চালক নেমে আসেন, তিনি শেষপর্যন্ত দরজা বন্ধ করতে পারেন। প্রায় ২০ মিনিট দেরিতে ছাড়ে মেট্রো। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা।
[আরও পড়ুন: ডাক্তারকে জুতোর বাড়ি, কলার ধরে মার মহিলার! এবার বিতর্কে কর্নাটকের হাসপাতাল]
উল্লেখ্য, মেট্রোয় ভোগান্তি নতুন কিছু নয়। প্রায়ই কোনও না কোনও সমস্যা দেখা দেয় মেট্রোয়। যার ফলে মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় আমজনতাকে। তবে সেটা মূলত দমদম শাখায়। সদ্য চালু হওয়া হাওড়া মেট্রোয় এই ঘটনায় বিরক্ত যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার কথাই বলছেন তাঁরা।
[আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি খালে পড়ে মৃত ৭]
সর্বশেষ খবর
-
ফের রুদ্ধ হরমুজ! আবারও কি চড়চড়িয়ে বাড়বে রান্নার গ্যাসের দাম?
-
দিনের এই ৫ সময় বাবা-মাকে খোঁজে সন্তান, না পেলে ডোবে একাকীত্বে
-
‘ভারতীয় মুসলিমরা বহু আগেই দেশপ্রেমের প্রমাণ দিয়েছে’, দেশদ্রোহী বিতর্কে বোমা ফাটালেন ইমতিয়াজ!
-
নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণ, শহিদ অসম রাইফেলসের এক জওয়ান, আহত চারজন
-
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইরান! তবু খামখেয়ালি ট্রাম্প বলছেন ‘হরমুজের অভিভাবক আমরাই’