অর্ণব আইচ: সাংসদের পর আমযুবক। ফের কলকাতা থেকে নিখোঁজ বাংলাদেশি নাগরিক। শহরের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল থেকে উধাও হয়ে যান তিনি। বিদেশি নাগরিকের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, নিখোঁজ যুবকের নাম মহম্মদ দেলওয়ার হোসেন। বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা। বয়স ২৩ বছর। জানা গিয়েছে, চিকিৎসার স্বার্থে কলকাতায় এসেছিলেন দেলওয়ার। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে থাকছিলেন তিনি। গতকাল রাত থেকে তাঁর হদিশ মিলছে না। স্বাভাবিকভাবেই কলকাতা থেকে ভিনদেশি নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে।
[আরও পড়ুন: ভোটে ধাক্কার পরেই ‘অন্নদাতা’দের কল্যাণ মোদির! ১৪ শস্যের MSP বাড়াল কেন্দ্র]
প্রসঙ্গত, সীমান্ত জেলা ঝিনাইদহের সংসদ সদস্য ও শাসকদলের কালীগঞ্জ উপজেলা আওয়ামি লিগের সভাপতি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে তার পর থেকেই যোগাযোগ করা যাচ্ছিল না বলে জানান তাঁর পরিবারের সদস্যরা। পরে জানা যায় তাঁকে খুন করা হয়েছে। নৃশংসভাবে দেহ কেটে জলে ভাসিয়ে দেওয়া হয়। এখনও সেই দেহাংশ উদ্ধার হয়নি। এর মধ্যেই ফের একবার কলকাতা থেকে উধাও হলেন আরেক বাংলাদেশী নাগরিক।
সীমান্ত জেলা ঝিনাইদহের সংসদ সদস্য ও শাসকদলের কালীগঞ্জ উপজেলা আওয়ামি লিগের সভাপতি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে তার পর থেকেই যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: ‘ধর্মনিরপেক্ষতার আড়ালে জাতপাত ও ধর্মের রাজনীতি করছে বিরোধীরা’, অভিযোগ মোদির]
সর্বশেষ খবর
-
ফোনেই হত ‘ডিল’, রাত নামলেই পৌঁছে যেতেন মহিলারা! গরুমারার হোটেলে দেহব্যবসার চক্র ফাঁস
-
রাহুল নয়, প্রধানমন্ত্রী হবেন বিজয়! টিভিকের প্রচারে চটে লাল কংগ্রেস, ‘অসীম কল্পনা’, কটাক্ষ ডিএমকের
-
‘ছেলে যেন বিচার পায়’, বরুণ বিশ্বাস ‘খুনে’ সাক্ষ্য ৯২ বছরের বাবার, এজলাসেই অঝোরে কান্না
-
‘শুল্কবোমা’, ইরান যুদ্ধের থাবাতেও ভারতের অর্থনীতির স্বপ্নের দৌড়! প্রত্যাশারও বেশি জিডিপি বৃদ্ধি
-
বেআইনি বিলবোর্ড খুলতে পুলিশকে বাধা, অভিষেকের অফিসে তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ