সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো আসতে বাকি চারমাস। তবে এখনই থেকে পুজোর প্রস্তুতি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটন দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তীকে সেরকমই নির্দেশ দিলেন তিনি। কোথায় কী থিম হচ্ছে, তা নিয়ে খোঁজখবর শুরু করতে নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন পর্যটন সচিব নন্দিনীও। তাঁকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, “এবার পুজোয় কে কী করছে খোঁজ নাও। পরে যেন স্ট্যাম্পেডের মতো পরিস্থিতি না হয়। মাথায় রেখো, এবারও বাইরে থেকে প্রচুর লোক আসবে।” যা দেখে ওয়াকিবহাল মহলের ধারনা, কোথায় কী থিম হচ্ছে, তা খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: হকার উচ্ছেদের নামে অত্যাচার! জল গড়াল কলকাতা হাই কোর্টে]
গত কয়েক বছর দুর্গাপুজোয় একাধিক মণ্ডমে থিমের টানে ব্যাপক ভিড় হয়েছিল। কোথাও ভিড়ের চাপে মণ্ডপের একাংশ ভেঙেছে তো কোথাও আবার ভিড়ের চাপে মণ্ডপ বন্ধ করে দিতে হয়েছে। এদিকে দুর্গাপুজো ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান পেয়েছে। তার পর থেকেই পুজোয় বিদেশের লোকজনের আনাগোনা বেড়েছে। তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, বাংলার সম্মান যাতে নষ্ট না হয়, তার জন্য অন্তত ৪ মাস আগে থেকে পর্যটন সচিবকে তৎপর হওয়ার নির্দেশ দিলেন মমতা।
[আরও পড়ুন: বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে সুখবর! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, সপ্তাহান্তে ভিজবে বাংলা]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার