স্টাফ রিপোর্টার: আইপিএলে ইডেনে আসন পিছু ৫০ টাকা বিনোদন কর ধার্য করার প্রস্তাব? এই বিষয়ে কী বার্তা দিল কলকাতা পুরসভা? শনিবার পুরসভার মাসিক অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন সিএবি সম্পাদক বিশ্বরূপ দে এই প্রস্তাব আনেন। তিনি মাসিক অধিবেশনে প্রস্তাব রাখেন, আইপিএল একটি বিনোদনযুক্ত পেশাদার ক্রিকেট খেলা। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই আর্থিকভাবে সমৃদ্ধ। যদিও এখন আসন পিছু ১৫ টাকা আদায় করে পুরসভা। সিএবি-র কাছে বহু টাকার বিনোদন কর বকেয়া রয়েছে। পুরসভাকে ম্যাচ চলাকালীন দর্শকের আসন পিছু অন্তত ৫০ টাকা বিনোদন কর ধার্য করা উচিত।
প্রাক্তন সি এ বি কর্তার এই প্রস্তাবের জবাবে বিভাগীয় মেয়র পরিষদ দেবাশিস কুমার কাউন্সিলরের এই প্রস্তাব কার্যত খারিজ করে দেন। মেয়র পরিষদ বলেন, “বিশ্বরূপবাবু দীর্ঘদিন সিএবিতে ছিলেন। তখন যদি তিনি এই ব্যবস্থা করে যেতেন, তাহলে আজকে এই অবস্থা হত না। কলকাতা পুরসভার কমিশনার সিএবি-র সঙ্গে কথা বলছেন। মনে রাখতে হবে, ইডেনে খেলা হয়। আমরা এমন কোনও কাজ করতে পারি না যেটা মানুষকে আঘাত করে।”
কলকাতা পুরসভা সূত্রে খবর, আচমকা আইপিএলের মতো জনপ্রিয় ক্রিকেট ম্যাচের আসন পিছু বিনোদন কর বাড়ানোর মতো কোনও পদক্ষেপ নিতে রাজি নয়। বরং বকেয়া কর নিয়ে পুর কমিশনার কয়েকদিন আগে সিএবি কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার বলেন, সিএবি আমাদের সাড়ে তিন হাজার ও ৫ হাজারের টিকিট দিয়েছিল। কিন্তু আমি সাহস পাইনি এই টিকিট কিনতে। উল্লেখ্য, কলকাতা পুরসভার বিধি অনুযায়ী ২০২৪-২৫ সালের বিনোদন করের যে তালিকা আছে সেই তালিকা অনুযায়ী ‘সি’ ক্যাটাগরিতে আউটডোর গেম শো তালিকা ক্ষেত্রে আসন পিছু ১৫ টাকা বিনোদন কর ধার্য করা আছে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর