নিরুফা খাতুন: খাস কলকাতায় চিকিৎসকের ‘কুকীর্তি’র পর্দাফাঁস। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছর ধরে সহবাস। তার পর সঙ্গিনীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার গড়িয়াহাটের ডাক্তার। তোলা হয়েছে আলিপুর আদালতে।
গড়িয়াহাট থানা সূত্রে খবর, গত ২৯ জুলাই ডা. রাজদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। পেশায় রিসেপশনিস্ট ওই মহিলার দাবি, গত চার বছর ধরে তিনি চিকিৎসকের বাড়িতেই থাকতেন। লিভ ইন করতেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন। তার পর হঠাৎই ২৪ জুন লিভ ইন পার্টনারকে বাড়ি থেকে বের করে দেন রাজদীপ। এর পর জুলাইয়ের শেষের দিকে পুলিশের দ্বারস্থ হন মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।
[আরও পড়ুন: পড়ুয়াদের বিক্ষোভে সিভিক ভলান্টিয়ারের বাইকের ধাক্কা, প্রতিবাদে বি টি রোড অবরোধ]
অবশেষে শনিবার চিকিৎসককে গ্রেপ্তার করে আলিপুর আদালতে তুলেছে পুলিশ। কিন্তু কী কারণে মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হল তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত ডাক্তারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য, দেশ। ডাক্তারদের কর্মবিরতি চলছে দেশজুড়ে। এমন পরিস্থিতিতে কলকাতার এক চিকিৎসকের বিরুদ্ধে এহেন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
[আরও পড়ুন: আজ ডুরান্ড ফাইনাল, ফুটছে মোহনবাগান, চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদী মলিনা]
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়! মূর্তি মাথায় পড়ে মৃত্যু ২ জনের, আহত কমপক্ষে ৫
-
ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী! আরও বাড়ল ডার্বির জৌলুস
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি