Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
RG Kar Incident

মন্ত্রিসভার জরুরি বৈঠকের নির্দেশ, নগরপালের অপসারণ নিয়েও মমতাকে বার্তা রাজ্যপালের!

সংবাদ সংস্থা পিটিআই রাজভবন সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১৩:৪৬

options
link
মন্ত্রিসভার জরুরি বৈঠকের নির্দেশ, নগরপালের অপসারণ নিয়েও মমতাকে বার্তা রাজ্যপালের! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে রাত জাগছে তিলোত্তমা। তারই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকার কথা বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সংবাদ সংস্থা পিটিআই রাজভবন সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে।

পিটিআই সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সঙ্গে যোগাযোগ করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক করতে বলেছেন সি ভি আনন্দ বোস।

Advertisement

ওই বৈঠকেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও নাকি বলেছেন রাজ্যপাল। জনতার দাবি মেনে পুলিশ কমিশনারের অপসারণের বিষয়ে ভাবনাচিন্তা করা প্রয়োজন বলেই মত রাজ্যপাল বোসের।

[আরও পড়ুন: ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক’, এবার রাজপথ দখল মৃৎশিল্পীদের]

উল্লেখ্য, গত ৮ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নাইট শিফট ছিল। পরদিন হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। তবে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের পর থেকে বার বার প্রশ্নচিহ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিও জানান আন্দোলনকারীরা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে তাঁর হাতেই স্মারকলিপি জমা দেন। সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। কী হয় তাতে, সেদিকেই নজর গোটা দেশের। 

[আরও পড়ুন: ৯/১১-র মতোই বিরাট হামলার ছক, নিউ ইয়র্কে টার্গেট ইহুদিরা! ধৃত পাক নাগরিক]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.