নিরুফা খাতুন: শহরে ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ভবানীপুরের বসতিতে দাউ দাউ আগুন। বিজলি সিনেমার পাশের বসতিতে আগুন লাগে। কালো ধোঁয়ার ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত। আতঙ্কের পরিবেশ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুনের ফুলকি দেখতে পান পথচলতি মানুষজন। দেখেন, বসতির একটি ঝুপড়ি থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে ধোঁয়ার ঢেকে যায় এলাকা। খবর যায় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পাঁচটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ঝুপড়িটি পুড়ে গিয়েছে। তবে কী থেকে আগুন লাগল, তা স্পষ্ট নয়।
নভেম্বর মাসের ১২ তারিখ ইমএম বাইপাসের ধারে কালিকাপুরের বসতিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় চারটি ঝুপড়ি। বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে সেই আগুন আরও ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনায় কোনও হতাহতের খবর ছিল না। সেই রেশ কাটতে না কাটতে ভবানীপুরের বসতিতে আগুন। এর আগে শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা এড়াতে সর্তকতামূলক নির্দেশ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে। এর পরও বার বার আগুনের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
সর্বশেষ খবর
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের