Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Kolkata

‘R G Kar করে দেব’, ফের মহিলা ডাক্তারকে হুমকি, রোগী ভর্তি বন্ধ বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে

হাসপাতালের অন্দরে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১৭:৪৫

options
link
‘R G Kar করে দেব’, ফের মহিলা ডাক্তারকে হুমকি, রোগী ভর্তি বন্ধ বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে zoom
Advertisement

ক্ষীরোদ ভট্টাচার্য: আর জি কর আবহে ফের মহিলা চিকিৎসককে ‘যৌন হেনস্তার’ হুমকি! বাইপাসের ধারে নামী এক বেসরকারি হাসপাতালের মহিলা ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে ওই বেসরকারি হাসপাতালে আপাতত রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। তবে হাসপাতালের অন্দরে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় বেলেঘাটা থেকে একজন গ্রেপ্তার হয়েছে। 

‘ইহা পে আর জি কর হো জায়েগা’। যার বাংলায় তর্জমা করতে দাঁড়ায়, এখানেও আর জি কর হয়ে যাবে। বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালের আইসিইউর সামনে এভাবেই কর্তব্যরত মহিলা ডাক্তারকে হুমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ। খবর পাওয়ার পরই হাসপাতালের সমস্ত চিকিৎসক জড়ো হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘বিচার চাই’, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপে এবার কর্মবিরতির হুঁশিয়ারি সিনিয়রদের]

পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। একইসঙ্গে দাবি, অভিযুক্ত হাসপাতালের অন্দরেই রয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা হবে না। তবে হাসপাতালের অন্দরে চিকিৎসা চলবে। হাসপাতালের তরফে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়।  পুলিশ তদন্তে নেমে বেলেঘাটা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত রোগীর পরিবারের সদস্য বলে খবর।

[আরও পড়ুন: আর জি করে দুর্নীতির তদন্তে এবার অ্যাকশন ইডির, সাতসকালে শহরের তিন প্রান্তে হানা

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.