গোবিন্দ রায়: নারী নির্যাতন নিয়ে যখন তোলপাড় কলকাতা, তখন শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ উঠল কলকাতা হাই কোর্টে। শুধু তাই নয়, মিথ্যে অভিযোগের ভিত্তিতে এক বছর জেলও খাটতে হয় তিন অভিযুক্তকে। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ।
এদিন তিন অভিযুক্তের জামিন মঞ্জুর করে আদালত জানিয়েছে, অবিলম্বে বিচার প্রক্রিয়ার সময় নিম্ন আদালতের বিচারককে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, মিথ্যা অভিযোগ ও তথ্য প্রমাণিত হলে অভিযোগকারীদের বিরুদ্ধে নিম্ন আদালতকে বিশেষভাবে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় গত বছর ৮ আগস্ট এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজিবুল মোল্লা-সহ ৩ জনের বিরুদ্ধে। পকসো আইনে মামলা রুজু হয়। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ।
সেই সময় নির্যাতিতার বয়স ছিল ১৭ বছর। কিন্তু গোপন জবানবন্দি দেওয়ার সময় দেখা যায় তার বয়স ১৮ বছর। গোপন জবানবন্দিতে ঘটনার বিবরণ দেয় আক্রান্ত। নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয় তিন অভিযুক্তের। এর পর জামিন চেয়ে তারা হাই কোর্টে মামলা করলে এদিন দুরকম বক্তব্যে ধন্দে পরে যায় আদালত। তিন অভিযুক্তের দাবি, তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। নির্যাতিতার আইনজীবী জানান, “আদালত জামিন মঞ্জুর করলে আমাদের কোনও আপত্তি নেই।” এর পরই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন তোলে আদালত।
সর্বশেষ খবর
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSI
-
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার
-
জ্যাকলিনকে হিংসা-ফোন করে উসকানি, খোলা চিঠিতে নোরার বিরুদ্ধে বিস্ফোরক সুকেশ!
-
সমতলের গাড়িতে পাহাড় ভ্রমণ নয়! পুজোর মুখে দার্জিলিঙের সংযুক্ত চালক মঞ্চের ফতোয়ায় বিতর্ক
-
রাখির দিনই বোনকে ‘ধর্ষণে’র অভিযোগ, শান্তিপুরে গ্রেপ্তার পিসতুতো দাদা