সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার লালবাজারের তলব সত্ত্বেও নিজের অবস্থানে অনড় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এবার এক্স হ্যান্ডেলে রবীন্দ্র সংগীত পোস্ট করে বুঝিয়ে দিলেন, তিনি ভয় পাচ্ছেন না। আর জি কর নিয়ে তাঁর কন্ঠরোধ করা যাবে না।
আর জি কর কাণ্ডে বাংলার পাশাপাশি তোলপাড় গোটা দেশ। সুবিচার ও দোষীদের শাস্তির দাবিতে গর্জে উঠেছে সবমহল। দলের উর্ধ্বে গিয়ে দিন কয়েক আগেই বিচার চেয়ে ধরনায় বসেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। পরবর্তীতে শনিবার মাঝরাতে তিনি X হ্যান্ডলে প্রশ্ন তোলেন, “কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে। পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েল ও আর জি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে হেফাজতে নিক সিবিআই, ওদের মুখ খোলানো দরকার।” সন্দীপ ঘোষ এত প্রভাবশালী হলেন কীভাবে? এই প্রশ্নও তোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।
[আরও পড়ুন: যুবভারতীর সামনে সমর্থকদের প্রতিবাদে শামিল কল্যাণ চৌবে, লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে]
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 18, 2024
পরবর্তীতে রবিবার সকালে জানা যায়, লালবাজারের তরফে তাঁকে তলব করা হয়েছে। বিকেল ৪ টের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন বলেই খবর। এর পর এদিন সন্ধ্যায় ফের তলব করা হয় তাঁকে। তার কয়েকঘণ্টা পর এক্স হ্যান্ডেলে একটি রবীন্দ্রসংগীত পোস্ট করেছেন সুখেন্দুশেখর রায়। গানটি হল, “আমি ভয় করব না।” বর্তমান পরিস্থিতিতে এই পোস্ট যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের জল গড়াল সুপ্রিম কোর্টে, মঙ্গলে মামলা শুনবেন প্রধান বিচারপতি]
সর্বশেষ খবর
-
পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে ফের গ্রেপ্তার মার্কিন ‘সৈনিক’, বাড়ছে বিপদ?
-
লোকসভায় এনসিপিআই দলনেতা সুদীপ! পদ কাকলি-শতাব্দীরও, বসবেন পৃথক আসনে
-
‘এ সমাজ কী শিখছে?’ তিনটি বিয়ে প্রসঙ্গে শিবসেনা নেতার নিশানায় ‘জেহাদি’ আমির
-
ট্রাম্পের কথাতেই মৃত্যুফাঁদ! হরমুজে ইরানি হামলায় মৃত ভারতীয় নাবিক, সুর চড়িয়ে বিবৃতি তেহরানের
-
পরীক্ষায় পাশ, চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো! এখন শুধুই অপেক্ষা…