ক্ষীরোদ ভট্টাচার্য: খাস কলকাতার সরকারি হাসপাতালে সিভিক পুলিশের লাঠিচার্জ। মার খেলেন রোগীর পরিবারের সদস্যরা। কাঠগড়ায় পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার। রবিবার ঘটনাটি ঘটেছে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে। সোমবার এ নিয়ে হাসপাতালের এমএসভিপির কাছে রিপোর্ট তলব করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে শাহনাজ হুসেন ভর্তি হয়েছিলে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, জরুরি বিভাগে তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তার পরেই হাতে প্রবল যন্ত্রণা হতে থাকে রোগীর। সেই ব্যথা নিয়ে প্রশ্ন তোলে রোগীর পরিবার। কর্তব্যরত নার্সের কাছে জানতে চাওয়া হয়, কী ইনজেকশন দেওয়া হয়েছে? কেন ব্যথা হচ্ছে? দুপক্ষের মধ্যে তখনই কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ। সেই সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্স পুলিশ ডাকে। পুলিশ এসেই ওই পরিবারকে ধাক্কা মারতে মারতে বের করে দেয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: মোদির সামনে মাথা নত কেন? প্রশ্ন রাহুলের, সোনিয়াতনয়কে ‘শিক্ষা’ বিড়লার]
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এর পরই রোগীর পরিবারের উপর চড়াও হয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার্সরা। তারা লাঠি উচিয়ে মারধর করেছে বলে অভিযোগ। দেখা গিয়েছে, সামনে থেকে লাঠি দিয়ে মারছেন এক পুলিশ কর্মী। পিছন থেকে লাঠি চালাতে দেখা গিয়েছে এক সিভিক পুলিশকে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এর পরই সিভিক ভলান্টিয়ারের লাঠিচার্জ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একজন সিভিক পুলিশের হাতে কী করে লাঠি এল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
[আরও পড়ুন: ন্যায় সংহিতায় বাড়ল পুলিশি হেফাজতের মেয়াদ? কী বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার