গোবিন্দ রায়: রাজভবনে শ্লীলতাহানি ইস্যুতে পুলিশি তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে। পরবর্তী শুনানি আগামী মাসের ১০ তারিখ। হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী, রাজ্যপালের ওএসডি-সহ (OSD) রাজভবনের যে আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ তদন্ত শুরু করেছিল, তা আপাতত স্থগিত রাখতে হবে। ১০ জুন পরবর্তী শুনানির আগে কোনও তদন্ত করা যাবে না।
লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মাঝে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। মহিলার অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানার পুলিশ সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে রাজভবনের কর্মীদের কয়েকজনকে চিহ্নিত করে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। যদিও একাধিকবার তাঁরা সেই হাজিরা এড়িয়েছেন। কারণ, শ্লীলতাহানির অভিযোগ জানাজানি হতেই রাজভবনের (Raj Bhawan)কর্মীদের গতিবিধি নিয়ে কড়াকড়ি করা হয়। তাঁরা যেন বাইরে এ বিষয়ে মুখ না খোলেন, সে বিষয়ে কার্যত ‘ফতোয়া’ জারি হয়। ফলে কর্মীরা পুলিশি জিজ্ঞাসাবাদেও হাজির হননি।
[আরও পড়ুন: প্রেগনেন্সি ‘বিতর্কে’ নিন্দুকদের কাঁচকলা দেখালেন দীপিকা! মোক্ষম জবাব হবু মায়ের]
পরবর্তীতে আইনজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে রাজভবনের ওই কর্মীদের বিরুদ্ধে গত ১৫ মে মামলা দায়ের করে হেয়ার স্ট্রিট (Hair Street) থানার পুলিশ। তার মধ্যে রয়েছে রাজ্যপালের ওএসডি সঞ্জীব কুমার সিংও। তাঁরা পুলিশি তদন্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি ছিল। তাতে বিচারপতি জানান, রাজ্যপালের ওএসডি সঞ্জীব কুমার সিং-সহ বাকি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। আগামী ১৭ জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order)। হেয়ার স্ট্রিট থানায় তাঁদের বিরুদ্ধে যে FIR-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অমৃতা সিনহার। আগামী ১০ জুন পরবর্তী শুনানি।
[আরও পড়ুন: ৫ দিনের মধ্যে খুনের হুমকি! সোশাল মিডিয়ায় বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে