সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভরদুপুরে দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক। সেতুর ধারে একটি টিফিন কৌটো ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে বম্ব স্কোয়াড। ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বিদ্যাসাগর সেতুর ধারে একটি টিফিন কৌটো পড়ে থাকতে দেখা যায়। পথচলতিরা আতঙ্কে খবর দেয় পুলিশে। ততক্ষণে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বম্ব স্কোয়াড। নিয়ে আসা হয় পুলিশি কুকুরও। তল্লাশি চালান আধিকারিকরা। তবে জানা গিয়েছে, বোমা বা সেই জাতীয় কিছু পাওয়া যায়নি। পুলিশ টিফিন কৌটোটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান, কারও ব্যাগ বা গাড়ি থেকে কৌটোটি পড়ে গিয়েছে। পরে সেতুতে তা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। পিছনে অন্য কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, সোমবার রাতে হরিশ মুখার্জী স্ট্রিটে বোমাতঙ্ক ছড়ায়। একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দুটি বাক্স পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ বাক্স দুটি উদ্ধারের পর জানা যায় তাতে বিস্ফোরক জাতীয় কিছু নেই। সেই ঘটনার রেশ কাটতে না এবার বিদ্যাসাগর সেতুতে বোমাতঙ্ক ছড়াল।
সর্বশেষ খবর
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে
-
মেডিক্যাল বিভাগ, বিল্ডিং প্ল্যান সংক্রান্ত কাজের দায়িত্বে গ্রুপ ডি কর্মী! প্রশ্নের মুখে মাল পৌরসভা
-
‘দুধের মতো শরীর’-এর পর তামান্নাকে ‘সদা সুহাগন রহে’র শুভেচ্ছা, ফের বিতর্কে অন্নু কাপুর
-
মাত্র ২৪ ফুটে দীর্ঘ ৪৫ কিমি রেলপথ গড়ে নজির, শিল্পীর তৈরি মডেলেই প্রশিক্ষণ দেবে রেল!
-
আইপিএল থেকে উঠে যাচ্ছে ইমপ্যাক্ট নিয়ম? রোহিত-কোহলির আপত্তির পর নড়েচড়ে বসল বোর্ড!