অর্ণব আইচ: বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরি! মোটা টাকার বিনিময়ে চলত নকল আধার তৈরির কারবারও! এবার সেই কারবারের মাথাকে চাঁদপাড়া থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। পাসপোর্ট কাণ্ডে এটা সপ্তম গ্রেপ্তারি।
ধৃতের নাম মনোজ গুপ্তা। শনিবার গভীর রাতে তাকে গাইঘাটা থানার চাঁদপাড়ার স্টেশন রোডের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি চক্রের মাথা ছিল সে। সূত্রের দাবি, বেহালার সখের বাজারে ট্রাভেল এজেন্সি সংস্থার আড়ালে চলত জাল পাসপোর্ট তৈরি। পাসপোর্ট বানানোর জন্য় তৈরি হত ভুয়ো পরিচয়পত্র। এর মধ্যে অন্যতম ছিল আধার কার্ড।
সূত্রে দাবি, অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধার নম্বর এক রেখে অন্যের নাম. ছবি, ঠিকানা দিয়ে তৈরি হয়ে যেত ভুয়ো আধার। আর তার উপর ভিত্তি করে বানানো হল জাল পাসপোর্ট। ধৃত মনোজের নিজস্ব কম্পিউটারেই বানানো হত জাল নথি। এর আগেও তার খোঁজে দুবার তল্লাশি চালিয়েছে পুলিশ। অবশেষে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হল। ইতিপূর্বে এই ট্রভেল এজেন্সিতে কর্মরত দীপঙ্কর নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’