Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Maheshwari Bhawan

মাহেশ্বরী ভবনের সামনে গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক! কী জানাল বম্ব স্কোয়াড?

মাহেশ্বরী ভবনের সামনে উদ্ধার হওয়া গোলাকার বস্তু ঘিরে রবিবার সন্ধ্যায় প্রবল আতঙ্ক ছড়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৪, ২৩:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৪, ২৩:২৬

options
link
মাহেশ্বরী ভবনের সামনে গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক! কী জানাল বম্ব স্কোয়াড? zoom
Advertisement

অর্ণব আইচ: মাহেশ্বরী ভবনের সামনে বোমার মতো বস্তু! তা দেখেই রবিবাসরীয় সন্ধেয় সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি। কিন্তু বম্ব স্কোয়াড খতিয়ে দেখে জানাল উদ্ধার হওয়া বস্তু বোমা নয়।

Advertisement

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর অবশেষে রবিবার ‘ঘরছাড়া’দলীয় কর্মীদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। আক্রান্তদের পরিসংখ্যান তুলে ধরে রাজ্যপালের কাছে সাহায্য প্রার্থনা করেন রাজ্যের বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’দের সঙ্গে বাংলায় কথা রাজ্যপালের। ‘শেষ দেখে ছাড়ব’, হুঁশিয়ারি দেন সি ভি আনন্দ বোস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: জাতীয় পুরস্কার নিতে যাওয়ার টাকা ছিল না! কোন নায়িকার স্পটবয় হয়ে দিল্লি যান মিঠুন?]

এদিকে, ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রবিবার সন্ধেয় রাজ্যে আসেন নাড্ডার চার সদস্যের টিম। দমদম বিমানবন্দরে পা রেখে হিংসার প্রতিবাদে সরব হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।  এসবের মাঝেই  মাহেশ্বরী ভবনের সামনে বোমার মতো বস্তু উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি। মাহেশ্বরী ভবনেই রয়েছেন ‘ঘরছাড়া’ বিজেপি কর্মীরা। কিছুক্ষণের মধ্যে এই মাহেশ্বরী ভবনে আসার কথা বিজেপির চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের। তারই মাঝে বোমাতঙ্কে ঘুম ওড়ে পুলিশের। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে BDDS দল। তারাই জানিয়েছে, উদ্ধার হওয়া গোলাকার বস্তুটি বোমা নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্রেফ আতঙ্ক ছড়াতেই এই ঘটনা। কিন্তু এর নেপথ্যে কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়।

[আরও পড়ুন: ‘বিয়ে পাগলা বুড়ো’! পাকিস্তানে ১২ বছরের মেয়েকে বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার ৭২-এর বৃদ্ধ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.