গৌতম ব্রহ্ম: লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) প্রাক্কালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে রদবদল করছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সূত্রে ভোট ঘোষণার পরদিনই রাজ্য পুলিশের ডিজি (DG) রাজীব কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। সেভাবেই চার জেলার জেলাশাসককেও বদলি করে দেওয়া হয়েছিল কমিশনের তরফে। এবার সেই জেলাগুলিতে নতুন জেলাশাসক (DM) নিয়োগ করল নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় দিল্লি থেকে সেই বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে মুখ্যসচিবের কাছে। শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের রিপোর্ট করতে হবে।

নির্বাচন কমিশনের তরফে কোন জেলায় জেলাশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হল, দেখে নিন একঝলকে –
- পূর্ব বর্ধমান – কে রাধিকা আইয়ার
- পূর্ব মেদিনীপুর – জয়শী দাশগুপ্ত
- ঝাড়গ্রাম – মৌমিতা গোদারা বসু
- বীরভূম – শশাঙ্ক শেঠি
[আরও পড়ুন: সাতসকালে দেবাংশুর তমলুকের বাড়িতে ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়’, খবর বনদপ্তরে]
মাত্র একদিন আগে, ২১ মার্চ রাজ্যের চার জেলার জেলাশাসককে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। এর মধ্যে ছিল পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম। ২৪ ঘণ্টা পরই তাঁদের জায়গায় জেলাশাসক নিয়োগের বিজ্ঞপ্তি (Notification) দিল কমিশন। ঝাড়গ্রামের জেলাশাসকের দায়িত্ব দেওয়া হল মৌমিতা গোদারা বসুকে। এর আগে তিনি একাধিক জেলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পূর্ব মেদিনীপুরের জয়শী দাশগুপ্ত, পূর্ব বর্ধমানের কে রাধিকা আইয়ারও আমলা হিসেবে বরাবর প্রশংসার দাবিদার। এবার তাঁদের উপরই জেলায় জেলায় সুষ্ঠুভাবে ভোট পরিচালনার ভার দিল জাতীয় নির্বাচন কমিশন।
[আরও পড়ুন: প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে ভুটানের সর্বোচ্চ সম্মান পেলেন মোদি]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!