বুদ্ধদেব সেনগুপ্ত: হরিয়ানায় কৃষকদের পাশে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হরিয়ানার খানাউরি সীমান্তে তৃণমূলের পাঁচ সদস্যদের প্রতিনিধি দল। মোদি সরকারের থেকে কৃষকদের দাবি আদায়ে লড়াই চালাবে তৃণমূল, কৃষকদের পাশে দাঁড়িয়ে এই বার্তাই দিলেন ডেরেক ও ব্রায়েনরা।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। তার জল গড়িয়েছে অনেক দূর। সোমবার হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে। কৃষকদের সঙ্গে কথা বলেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। জানান, তাঁদের ন্যায্য দাবি আদায়ে মোদি সরকারের সঙ্গে লড়াই করবে তৃণমূল।
[আরও পড়ুন: শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু মোদির, আবাস যোজনায় বড়সড় বদল?]
তৃণমূলের এই হরিয়ানা সফর নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর কথায়, “ভারত গণতান্ত্রিক দেশ। যে যেখানে খুশি যেতেই পারে। তবে ওখানে পাঠানোর আগে বাংলার যেখানে ভোট পরবর্তী হিংসা হয়েছে সেখানে যান। জায়গাগুলো দেখুন। মুখ্যমন্ত্রী হরিয়ানায় দল পাঠাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর শপথে পাঠানোর সময় নেই।”
[আরও পড়ুন: কার্বাইন বনাম সার্ভিস রিভলবার! রানিগঞ্জে ডাকাতদের সঙ্গে খণ্ডযুদ্ধ ‘দাবাং’ আইসির]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?