সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালক পড়ুয়াদের সামনেই নৃশংস খুন। স্কুলে ঢুকে ২৬ বছরের এক শিক্ষিকাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তামিলনাড়ুর তঞ্জাবুরের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিক্ষিকা বিয়ের প্রস্তাবে না করায় তাঁকে হত্যা করেছে অভিযুক্ত যুবক।
খুন হওয়া তরুণীর নাম রমানী (২৬)। তিনি তঞ্জাবুরের মাল্লিপট্টানাম সরকারি স্কুলের শিক্ষিকা। অভিযুক্ত যুবকের নাম মাধন (৩০)। পুলিশ জানিয়েছে, সম্প্রতি মাধনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রমানীর। যদিও পাকা দেখার দিন তরুণী জানান, পাত্র পছন্দ হয়নি তাঁর। এর ফলেই ভেস্তে যায় বিয়ে। এই ঘটনার জেরেই নৃশংস হত্যাকাণ্ড চালান যুবক।
সোমবার সকালে অন্য দিনের মতোই স্কুলে আসেন রমানী। তিনি খেয়াল করেননি যে পিছন পিছনে স্কুলে হাজির হয়েছেন মাধনও। যুবকের হাতে ছিল একটি ধারাল অস্ত্র। ওই অস্ত্র দিয়ে শিক্ষিকার গলায় কোপ বসিয়ে দেন মাধন। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তে ভেসে যায় মেঝে। দ্রুত রমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
বুধবারই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রী অনাবিল মহেশ পয়ামিজি এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। অভিযুক্তের কঠোর শাস্তির বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রী, যাদের চোখের সামনে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তাদের কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করতেও বলেছেন তিনি।
সর্বশেষ খবর
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
আসল কে, এখনও বলেনি কমিশন! নন্দীগ্রামে ভোট ঘোষণা হতেই ‘প্রতীক’ সংঘাতে ২ তৃণমূল