সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনে আততায়ীদের হাতে খুন হয়েছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) বিএসপি প্রধান আর্মস্ট্রং। এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত শনিবার রাতে মারা গিয়েছেন পুলিশি এনকাউন্টারে। চেন্নাই পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। নিহতের নাম থিরুভেঙ্গাদাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর্মস্ট্রংয়ের হত্যাকাণ্ডের পিছনে অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। খুনের বেশ কিছুদিন আগে থেকে ওই অভিযুক্ত নাকি অনুসরণ করতেন আর্মস্ট্রংকে। খোঁজখবর নিতেন বিএসপি নেতার কাজকর্ম নিয়ে। শনিবার রাতে চেন্নাই মাধবারামে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল থিরুভেঙ্গাদামের।
[আরও পড়ুন: পন্টিংয়ের সঙ্গে সাত বছরের সম্পর্ক শেষ দিল্লির, কোচের পদে জল্পনা সৌরভকে নিয়ে]
কয়েকদিন আগে নিজের বাড়ির সামনেই খুন তামিলনাড়ুর বিএসপি প্রধান। জানা গিয়েছে, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। তাদের মধ্যে চারজনের পরনে ছিল খাবার ডেলিভারি বয়ের পোশাক। বাড়ির সামনেই তারা আক্রমণ করে আর্মস্ট্রংকে। ধারালো অস্ত্রে কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিএসপি (BSP) নেতাকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই চেন্নাইয়ের পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিএসপি কর্মী-সমর্থকরা।
এখনও পর্যন্ত এই মামলায় ১১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হচ্ছে না বলে তোপ দাগলেন মায়াবতী। সিবিআই তদন্তের দাবিও দেখাতে গিয়েছে তাঁকে। নেত্রীর দাবি, “তামিলনাড়ুর আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। আর্মস্ট্রংয়ের খুনের ঘটনা থেকেই সেটা স্পষ্ট। রাজ্য সরকার যদি ন্যায়বিচার করতে না পারে তাহলে সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। সেটা যদি না হয়, তার অর্থ এই খুনের নেপথ্যে রাজ্য সরকারেরও ভূমিকা রয়েছে।”
[আরও পড়ুন: ট্রাম্পের জনসভায় প্রাণঘাতী হামলা, কড়া নিন্দা বাইডেন-ওবামা-মাস্কের]
২০০৬ সালে চেন্নাই কর্পোরেশন কাউন্সিলের ভোটে জেতেন আর্মস্ট্রং। বছর দুয়েক আগে চেন্নাইয়ে এক জনসভায় মায়াবতী এসেছিলেন। বিএসপি প্রধানের সঙ্গে একমঞ্চে থাকার পর থেকে আর্মস্ট্রংয়ের জনপ্রিয়তা দ্রুত বেড়ে গিয়েছিল। দক্ষিণী রাজ্যে দলের সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে।
সর্বশেষ খবর
-
দুর্নীতি মামলার তদন্তে গরহাজির! খাদ্যদপ্তরের কর্তার বাড়িতে তল্লাশি দুর্নীতি দমন শাখার
-
অনুপ্রবেশে দাঁড়ি! ‘চিকেনস নেকে’র নিরাপত্তায় মেগা বৈঠক শাহের, জোর ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিডে’
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?