Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Supreme Court

বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ, রাজ্যকে ‘ভর্ৎসনা’ সুপ্রিম কোর্টের

ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধ ভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল বিচারপতি সিংহের স্বামীর বিরুদ্ধে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৪, ১৪:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৪, ১৪:০৬

options
link
বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ, রাজ্যকে ‘ভর্ৎসনা’ সুপ্রিম কোর্টের zoom
কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ফাইল ছবি

গোবিন্দ রায়, নয়াদিল্লি: বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) স্বামী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ওই মামলায় শীর্ষ আদালত রাজ্যকে বার্তা দিয়েছে, রাজনৈতিক উদ্দেশে এভাবে মামলা দায়ের করা উচিত নয়।

শুক্রবার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে মামলাটি ছিল। শীর্ষ আদালত মামলাটি খারিজ করে রাজ্যকে বলেছে, “এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না। চার্জশিট দাখিল হয়ে গিয়েছে, আইনকে আইনের পথে চলতে দিন।” আদালতের নির্দেশে বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা বিচারপতির স্বামীকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য তলবও করে। অভিযোগ উঠেছিল বিচারপতির স্বামীকে হেনস্তা করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ম্যাচ জিতিয়ে সমালোচকদের পাল্টা, স্টেন গান সেলিব্রেশন কোহলির

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধ ভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল বিচারপতি সিংহের স্বামীর বিরুদ্ধে। সম্প্রতি ষাটোর্ধ্ব এক বিধবা এবং তাঁর মেয়ে অভিযোগ করেন, আইনত পৈতৃক সম্পত্তি পেলেও তাঁর দাদার পরিবার তা থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাঁর আরও অভিযোগ, মারধরও করা হয় তাঁকে। যার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে। তিনি আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর আত্মীয়দের হয়ে মামলা লড়ছিলেন বিচারপতির স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন আইনজীবী। বৃদ্ধার আরও অভিযোগ, বিচারপতির দপ্তরে ডেকে পাঠানো হয় তদন্তকারীকে। তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার।

[আরও পড়ুন: ‘কংগ্রেস ক্ষমতায় ফিরলে ফের তৈরি হবে বাবরি মসজিদ’, বিস্ফোরক হিমন্ত

অভিযোগকারিণী সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন। সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলেই জানায় সুপ্রিম কোর্ট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.