সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিজারেই লুকিয়ে বিপদ! মাত্র ৫ দিন আগেই বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তরুণী। কিন্তু নতুন সংসার শুরু করার আগেই সব শেষ। স্নান করতে গিয়ে গিজার ফেটে মৃত্যু হল নববধূর! মর্মান্তিক এই ঘটনা উত্তরপ্রদেশের।
জানা গিয়েছে, মৃত তরুণীর নাম পিপলসনা চৌধুরী। গত ২২ নভেম্বর বরেলির দীপক যাদবের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরিবার সূত্রে খবর, বুধবার সকালে স্নান করতে বাথরুমে গিয়েছিলেন। কিন্তু অনেক্ষণ হয়ে গেলেও পিপলসনা না আসায় সন্দেহ হয় দীপক ও পরিবারের অন্য সদস্যদের। দরজায় ধাক্কা দিলেও ভিতর থেকে কোনও সাড়া শব্দ পাননি তাঁরা। বিপদ বুঝে দরজা ভেঙে ফেলেন দীপক।
এর পরই বাথরুমের ভিতরে ঢুকে সকলে দেখেন মেঝেতে সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন পিপলসনা। পাশেই দুমড়েমুচড়ে পড়ে রয়েছে গিজার। সঙ্গে সঙ্গে তাঁরা পিপলসনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। পরিবার সূত্রে খবর, বিস্ফোরণের কোনও আওয়াজ বাইরে থেকে তাঁরা পাননি। কিন্তু যে অবস্থায় স্নানঘরের ভিতরে গিজারটি ছিল তাতে সেটা ফেটেই তরুণীর মৃত্যু হয়েছে। এমনই দাবি পিপলসনার শ্বশুরবাড়ির। যদিও এখনও পর্যন্ত গিজার বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?
-
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’