সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেমের নেশাই কাড়ল প্রাণ! জন্মদিনের রাতে কেক কেটে হইহুল্লোড় করে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল বছর ষোলোর পুলকিত। খেলায় এতটাই বুঁদ হয়েছিল যে পাম্প হাউসের দিকে নজরই যায়নি তার। ওই বিরাট জলাধারে পড়েই মৃত্যু হয় পুলকিতের। মর্মান্তিক এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত পুলকিত রাজ শাহদাদপুরী মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। গত মঙ্গলবার তার ষোলো বছরের জন্মদিন ছিল। ধুমধাম করে কেক কেটে জন্মদিন পালন হয়েছিল। তার পরই রাতে খাওয়াদাওয়ার পর চার বন্ধুকে নিয়ে একটি লেকে ঘুরতে যায় পুলকিত। সেখানেই মোবাইলে গেম খেলছিল সে। ওই জায়গাতেই পাশে একটি পাম্প হাউস ছিল। যা অন্তত দেড়শো ফিট গভীর ছিল। গেম খেলতে খেলতে কোনওভাবে তাতেই পড়ে যায় পুলকিত।
[আরও পড়ুন: প্রকাশ্যেই বিজেপি নেত্রীকে শাসানি শাহর! কী হয়েছিল সেদিন, এবার মুখ খুললেন সৌন্দরারাজন]
পুলিশ সূত্রে খবর, পুলকিত পড়ে যাওয়ার পরই তার বন্ধুরা দৌড়ে গিয়ে সেখানকার পাম্প হাউসের গার্ডকে খবর দেয়। তিনি খবর দেন থানায়। পুলিশ এসে সেখান থেকে পুলকিতের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এখনও এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
দু’দিনে উলুবেড়িয়া পুরসভার ১৯ কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে চুরমার আরও এক পুরবোর্ড!
-
১৭ আগস্ট থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা, ‘ঝাড়াই বাছাই’ পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?