এতদিন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বার্ষিক ৯টি সিলিন্ডার পাওয়া যেত। এবার সেই সংখ্যা কমিয়ে দিল মোদি সরকার। নতুন পদক্ষেপ অনুযায়ী, এই প্রকল্পে (Ujjwala Yojana) এবার থেকে বছরে সর্বাধিক ৪টি সিলিন্ডারই পাওয়া যাবে। ইতিমধ্যেই কার্যকর হয়েছে এই নিয়ম। কিন্তু কেন কমল ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা?
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সিলিন্ডার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখে জানা যায়, গড়পড়তা চারটি করে সিলিন্ডার ব্যবহার করেন উপভোক্তারা। সেই কারণেই কমিয়ে দেওয়া হয়েছে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সরকারি সূত্রের দাবি, অনেকেই এই প্রকল্পের অন্যায় সুবিধা নিচ্ছেন। উপভোক্তার নামে তোলা সিলিন্ডার বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে কিংবা বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে। আর এর ফলে ভর্তুকি ব্যবস্থায় অর্থের অপচয় এবং সরকারের ওপর আর্থিক বোঝা বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করা হচ্ছে। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত। মনে করা হচ্ছে, ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা কমালেই এই প্রবণতায় রাশ টানা যাবে। তবে এরই পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে, উপভোক্তারা চাইলে এর পরও সিলিন্ডার কিনতে পারবেন। সেক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। কিন্তু ভর্তুকি কেবলমাত্র চারটি সিলিন্ডারের ক্ষেত্রেই পাওয়া যাবে।
আরও পড়ুন:
জনকল্যাণমূলক কর্মসূচিগুলিকে আরও কার্যকর করে তোলাই লক্ষ্য কেন্দ্রের। প্রশাসনের বিশ্বাস, এর ফলে সম্পদের অপচয় ও ভিন্ন খাতে ব্যবহারের প্রবণতা কমে আসবে। এবং দীর্ঘমেয়াদে ভর্তুকি ব্যবস্থাটি আরও স্বচ্ছ হয়ে উঠবে। আপাতত মূল লক্ষ্য— এলপিজি সংক্রান্ত সহায়তা যেন কোনও অপব্যবহার ছাড়াই প্রকৃত ও যোগ্য উপভোক্তার কাছে পৌঁছনো অব্যাহত থাকে, তা নিশ্চিত করা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭
-
নীল-সাদা অতীত, নবান্নে এবার ‘রং দে তু মোহে গেরুয়া’
-
টাকি পুরসভার দুর্নীতির অভিযোগের জল গড়াল হাই কোর্টে, মামলা দায়ের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের
-
মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থীর মনোনয়ন বাতিল, ভোটের আগেই ‘জয়’ বিজেপির
-
যোগ দিবসে বিশ্বের নজরকাড়ার প্রস্তুতি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২ কেন্দ্রীয় মন্ত্রী