সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিল্লির তরুণ। বাড়ি ফিরে দেখলেন ঘরের ভিতরে পড়ে রয়েছে বাবা, মা ও বোনের রক্তাক্ত দেহ! এমন এক ঘটনাতে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল রাজধানীর নেব সরাইয়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
ঠিক কী হয়েছিল? এদিন ভোর পাঁচটার সময় প্রাতঃভ্রমণে বেরিয়ে যান ওই পরিবারের তরুণ পুত্রটি। এর পরই বাড়ি ফিরে তিনি দেখতে পান ঘর ভেসে যাচ্ছে রক্তে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তিনটি দেহ। তাঁর ৫৩ বছরের বাবা, ৪৭ বছরের মা এবং ২৩ বছরের বোনের নিথর দেহ দেখে চিৎকার করে ওঠেন তিনি। শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন প্রতিবেশীরা। এর পর খবর যায় পুলিশে। দ্রুত সেই বাড়িতে আসেন তদন্তকারীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই বাড়ি থেকে কিছু খোয়া যায়নি। তাই ছিনতাই কিংবা চুরির সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। সেক্ষেত্রে এই খুনের পিছনে কী মোটিভ রয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পরিবারের তিনজনকে হারিয়ে মুহ্যমান যুবকটির চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে এক প্রতিবেশী জানিয়েছেন, ”আমরা ওখানে পৌঁছে জানতে ও মর্নিং ওয়াক থেকে ফিরে দেখতে পায় রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে। পড়ে রয়েছে ওর মা-বাবা-বোনের রক্তস্নাত দেহ। সর্বত্র রক্ত ছড়িয়ে রয়েছে। ছেলেটি বলছিল, আজই ছিল ওর মা-বাবার বিবাহবার্ষিকী। বেরনোর আগে তাঁদের অভিনন্দনও জানিয়েছিল সে।”
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের