ধনরাজ তামাং ও অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পর্যটনের ভরা মরশুমে উত্তর সিকিমে বিপত্তি! ভাঙল সেতু। লাচুংয়ে শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় সেতুর উপর একটি ছোট গাড়ি ছিল। হতাহতের কোনও খবর নেই। তবে সেতু মেরামত না হওয়া পর্যন্ত ওই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে অন্য একটি ফুটব্রিজ দিয়ে হেঁটে যাতায়াত করা যাবে।
পর্যটকদের জন্য সিকিম প্রশাসনের ঘোষণা, চিন্তা করবেন না। লাচুং পৌঁছনোর আরও একটি সেতু রয়েছে। হোটেলগুলি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরেই রয়েছে সংযোগকারী ব্রিজটি।

জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচুং গ্রামের ফাকহা এবং সারচক এলাকার মধ্যে সংযোগকারী নদীর উপর থাকা একটি ব্রিজ ভেঙে পড়েছে। সেই সময় ব্রিজের উপর একটি ছোট গাড়ি ছিল। নদীতে জল অল্প থাকায় বরাতজোরে রক্ষা পেয়েছেন তাঁরা। আপাতত ওই সেতুর উপর গাড়ি চলাচল বন্ধ। বিকল্প রাস্তা দিয়ে হেঁটে দুই গ্রামে পৌঁছনো সম্ভব। তবে মঙ্গন থেকে ইয়াংথাং, জিরো পয়েন্ট পৌঁছনোর রাস্তা খোলাই রয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লোনাক হ্রদ বিপর্যয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর সিকিম। সেই সময় দুর্বল হয়ে পড়েছিল ব্রিজটি। পরে টানা বৃষ্টিতে সেতুর অবস্থা আরও খারাপ হয়। এবার তা ভেঙে পড়ল।
সর্বশেষ খবর
-
বাড়ির চৌহদ্দিতে সংসার পেতেছে মেনি বিড়াল, বাস্তুমতে এই লক্ষণ শুভ নাকি অশনি সংকেত?
-
সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিস, ‘অখাদ্য’ খুঁজতে এবার কলকাতার নামী ৩ মলে অভিযান
-
ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে খোঁজ মিলল স্ত্রীর! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে
-
উত্তর সিকিমে বিরাট ভূমিধস, অবরুদ্ধ তিস্তা নদী! জারি হল চরম সতর্কতা
-
অল্পের জন্য হ্যাটট্রিক মিস, ৫ উইকেটে কামাল! ভারতীয় স্পিনারের জাদুতে পরাস্ত ব্রিটিশ প্রতিপক্ষ