সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। আর সোমবার বাজার খুলতেই তাতে পড়ল সিলমোহর। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে বিরাট ধস নামল শেয়ার বাজারে। দিনের শুরুতেই ৭৩৬ পয়েন্ট পতন ঘটায় সেনসেক্স নামে দাঁড়ায় ৭৩,৫০৮-এ। অন্যদিকে ২৩৪ পয়েন্ট পড়ে ২২,২৮৫ পৌঁছে গিয়েছে নিফটি। দালাল স্ট্রিটের এহেন দশায় মাথায় হাত লগ্নিকারীদের।
জানা যাচ্ছে, শেয়ারে লগ্নিকারীরা ৮.২১ লক্ষ কোটি লোকসানের মুখ দেখতে হবে লগ্নিকারীদের। টাটা মোটর্স, বাজাজ ফিনান্স সার্ভিস, টাটা স্টিল, বাজাজ ফিনান্স, NTPC, এসবিআইয়ের মতো সংস্থার শেয়ার জোর ধাক্কা খেয়েছে।
[আরও পড়ুন: জাবি মন্ত্রে থেমে গেল বায়ার্ন আধিপত্য, বুন্দেশলিগায় প্রথমবার চ্যাম্পিয়ন লেভারকুসেন]
উল্লেখ্য়, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়। যেখানে অন্তত ১৩ জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের (Israel) ‘হাত’ দেখছে তেহরান। তার পরেই ইজরায়েলকে লাগাতার সতর্কবার্তা দিয়েছে ইরান। অবশেষে শনিবার রাতে ইজরায়েল লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়তে শুরু করে তেহরান। তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই আশঙ্কার জেরেই শেয়ার বাজারে ধস নেমেছে।
বিশেষজ্ঞদের মতে, এই সপ্তাহে বাজারের উপর একাধিক বিষয় নির্ভরশীল। দেশের পাইকারি মুদ্রাস্ফীতির তথ্য, চিনের জিডিপি বৃদ্ধির হার, মার্কিন উৎপাদন ইত্যাদি কারণে শেয়ার বাজারের উপর প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের আরও দাবি, চলতি সপ্তাহের শেষে ইনফোসিস, বাজাজ অটো এবং উইপ্রোর আয়ের উপর বাজার প্রভাবিত হতে পারে। কারণ এই সংস্থাগুলির ফল খারাপ হলে বাজারের হাল আরও নিম্নমুখী হতে পারে।
[আরও পড়ুন: রামনবমীতে এলাহি আয়োজন, রামমন্দিরে যাবে ১,১১, ১১১ কেজির লাড্ডু!]
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী