সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা দেশে ঘুরে বেরিয়ে ভিডিও বানান জসপ্রীত কৌর দিওরা নামে এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কয়েকদিন আগেই গিয়েছিলেন চিনে। কিন্তু ঘুরতে গিয়ে সেদেশের নামে যা নয় তাই বলেন তিনি। করোনাকে নিয়ে খোঁচা দেন। এমনকী চিনাদের উপহাস করে নানা অসম্মানজনক প্রশ্নও করেন! যা নিয়ে বিতর্কে জড়িয়েছেন জসপ্রীত। ঠিক কী বলেছিলেন তিনি?
ভাইরাল হওয়া ভিডিওতে জসপ্রীতকে দেখা গিয়েছে চিনের নানা রাস্তায় ঘুরে বেরাতে। চিনাদের সঙ্গে কথা বলতে। ভিডিওতে শোনা যায় জসপ্রীতকে এক চিনা দোকানদারকে প্রশ্ন করছেন, “যেভাবে আমরা বিশ্বকে করোনা দিয়েছেন, আমি আপনাকে ট্রমা দিতে পারি?” এমনকী জিজ্ঞাসা করেন, “আচ্ছা, এই ব্রিজের গুণমান কেমন? কারণ এটা তো মেড ইন চায়না?” এরকমই নানাভাবে উপহাস করে চিনাদের বিভিন্নরকম প্রশ্ন করেন জসপ্রীত।
[আরও পড়ুন: সাসপেন্ড করেছিল স্কুল, রাগে মাস্ক পরে ক্লাসে ঢুকে সহপাঠী ও শিক্ষককে কোপাল পড়ুয়া!]
এই ভিডিও সোশাল মিডিয়ায় দিতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। নানা মন্তব্য করেন নেটিজেনরা। একজন যেমন লেখেন, ‘মজা আর উপহাসের পার্থক্য বোঝা উচিত সকলের।’ কেউ কেউ লেখেন, ‘উনি যেভাবে প্রশ্ন করেছেন তা খুবই অসম্মানজনক ও বর্ণ বিদ্বেষী।’ অনেকে আবার মন্তব্য করেন, ‘এই ধরনের ভিডিও খুবই দুঃখজনক। ভিডিও জন্য এই ধরনের কনটেন্ট বাছাই করা উচিত নয়।’
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক