সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার চিনের সঙ্গে ‘নাম’যুদ্ধে ভারত! সূত্রের খবর, চিন অধিকৃত তিব্বতের ৩০টি অঞ্চলের নামকরণ করতে চলেছে নয়াদিল্লি। ইতিমধ্যেই নামের চূড়ান্ত তালিকা তৈরি হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, চলতি বছরেই অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নামকরণ করেছিল চিন। এবার ড্রাগনের কৌশলেই পালটা দিতে চলেছে ভারতও।
মোদি ৩.০ সরকারের বিদেশমন্ত্রী হিসাবে সোমবার ফের দায়িত্ব নিয়েছেন এস জয়শংকর (S Jaishankar)। তার পরেই চিনকে কড়া বার্তা দিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে কেন্দ্রের নয়া পদক্ষেপ নিয়ে মুখ খুললেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক। তাঁর কথায়, চিন অধিকৃত তিব্বতের বেশ কয়েকটি অঞ্চলের নামকরণ করতে চলেছে ভারত (India)। নামের তালিকাও ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই তাঁর দাবি।
[আরও পড়ুন: ছবি বদলেই ভাগ্য বদল? ‘আচ্ছে দিনে’র আশায় প্রোফাইলের ছবি বদলালেন মোদি!]
সূত্রের খবর, মূলত সেনার দেওয়া তথ্যের ভিত্তিতে তিব্বতের (Tibet) নতুন নামের তালিকা তৈরি হয়েছে। এছাড়াও ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া হয়েছে তালিকা তৈরির সময়ে। স্থানীয়দের অনেকেই চিনা দখলদারি নিয়ে ক্ষুব্ধ, এমনটাই বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক। এছাড়াও এশিয়াটিক সোসাইটির মতো সংস্থার দ্বারা রিসার্চ করা হয়েছে এই তালিকা তৈরির সময়ে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে অরুণাচলকে নিজেদের রাজ্য জ্যাংনান হিসাবেই দাবি করে যাচ্ছে চিন (China)। গত মার্চ মাসেই ভারতের উত্তর-পূর্বের ওই রাজ্যের তিরিশটি জায়গার চিনা নামকরণ করেছে বেজিং প্রশাসন। বেজিংয়ের সরকারি বিজ্ঞপ্তিতে জ্যাংনান প্রদেশের তিরিশ জায়গার চিনা নাম রাখা হয়েছে। এই ঘটনায় ভারতীয় বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়া, “নির্বোধের মতো কাজ করেছে চিন। নতুন নামকরণ করলেও বাস্তবটা বদলে যাবে না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে আর থাকবে।” এবার সেই একই অস্ত্রে চিনকে বিঁধতে চলেছে ভারত।
[আরও পড়ুন: ৪০০ বলে মাত্র ২৪০! দেশজুড়ে ভোট বিপর্যয়ের কারণ খুঁজবে বিজেপি?]
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের
-
মায়ের মন! খিদের জ্বালায় কাঁদছে ১৭ দিনের শিশু, বুকে নিয়ে স্তন্যপান করালেন মন্ত্রী, ভিডিও ভাইরাল
-
জেন জি-র সঙ্গে দূরত্ব কমাতে বিশেষ উদ্যোগ, কী করছে মোদি সরকার?