সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালের পথে ভারতে ঢুকছিল ১৪০০ কুইন্টাল চিনা রসুন। তৎপরতার সঙ্গে সেই পাচার রুখে দিলেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। বাজেয়াপ্ত রসুন নষ্ট করে ফেলা হয়েছে। শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই রসুন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। খেলেই অসুস্থ হতে পারেন ভারতীয়রা। কিন্তু প্রশ্ন হল কোন কারণে?
সূত্রের খবর, বাজারে যে রসুন মেলে হুবহু একই রকম দেখতে এই চিনা রসুন। দুই ধরনের রসুনের মধ্যে সহজে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। কোনও প্রাকৃতিক উপায়ে নয়, কৃত্রিমভাবে তৈরি এই রসুনে প্রাণঘাতী ছত্রাক রয়েছে। এই কারণেই বিপজ্জনক চিনা রসুনের উপর নজরদারি চালাচ্ছে শুল্ক দপ্তর। এর মধ্যেই উত্তরপ্রদেশে ভারত-নেপাল সীমান্তে আটক হয় ১৪০০ কুইন্টাল রসুন। বিপুল পরিমাণ রসুন মাটির নিচে পুঁতে দেন শুল্ক দপ্তর।
[আরও পড়ুন: একটা ইটও পোঁতা হয়নি, অর্থের অভাবে অথৈ জলে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ]
যদিও আধিকারিকরা সেখান থেকে চলে যেতেই রসুন পেতে হামলে পড়েন বহু মানুষ। মাটি খুড়ে রসুন পেতে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। গত কয়েক মাসে বেশ কয়েক বার চিনা রসুন পাচার রুখে দিয়েছে শুল্ক দপ্তর।
[আরও পড়ুন: দিল্লিতে গিয়ে ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ, তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন জহর সরকার]
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান