সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য পেল ভারতের ‘প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা’ (DRDO)। বুধবার ওড়িশার চাঁদিপুর উপকুলে রুদ্রম-২ (Rudram II)-এর সফল উৎক্ষেপণে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
২০২০ সালে চাঁদিপুরে শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগ সম্পন্ন (সামরিক পরিভাষায় যাকে ‘ম্যাক থ্রি’ বলা হয়) ‘রুদ্রম-১’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছিল। ডিআরডিও সূত্রে খবর, ‘রুদ্রম’ শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defencne System) এড়িয়ে রাডার, ট্র্যাকিং এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যেতে পারে এই ক্ষেপণাস্ত্র। ভারতীয় বিমানবাহিনীর জন্য এই প্রথম রাডার বিধ্বংসী ‘আকাশ থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র তৈরি করল ডিআরডিও।
Indigenously developed Air to Surface RudraM-II missile was successfully flight-tested from Su-30 MK-I off the Odisha coast today. The flight-test met all the trial objectives, validating the propulsion system, control & guidance algorithm@DefenceMinIndia @SpokespersonMoD pic.twitter.com/xEYxhckQTZ
— DRDO (@DRDO_India) May 29, 2024
[আরও পড়ুন: পোর্শেকাণ্ডে ধৃত ফরেন্সিক প্রধান কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত! অপসারিতও হন]
এদিন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, সাফল্যের সঙ্গে রুদ্রম-২-এর পরীক্ষা চালান হয়েছে। জাহাজ থেকেও শব্দের চেয়ে বেশি গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সব ধরনের পরীক্ষায় পাশ করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিশাইল। যার পর ডিআরডিও এবং ভারতীয় সেনাকে শুভেচ্ছাবার্তা পাঠান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
[আরও পড়ুন: লোকসভা ভোটে বাংলায় কত আসন পাবে বিজেপি, শেষ দফার আগেই ‘ভবিষ্যদ্বাণী’ শাহর]
সর্বশেষ খবর
-
৫ জুন ২০২৬: বৃষ রাশির আজকের দিন
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু