সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রু শিবিরের ঘুম ছুটিয়ে দেশের নৌসেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হতে চলেছে আরও এক মারণাস্ত্র। শত্রুপক্ষের ডুবোজাহাজ ধ্বংসকারী সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ টর্পেডো (SMART)-এর সফল উৎক্ষেপণ করল ভারত। বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ ওড়িশার (Odisha) বালাসোরে ডঃ এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই মারণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও (DRDO)।
সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই মিসাইল। এর ডিজাইন করা হয়েছে ডিআরডিও-এর তরফে। কম ওজনের এই টর্পেডো মিসাইল শত্রুপক্ষের ডুবোজাহাজ ধ্বংস করতে অত্যন্ত দক্ষ। গ্রাউন্ড মোবাইল লঞ্চারের সাহায্যে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়। এতে রয়েছে প্যারাশুট বেসড রিলিজ সিস্টেম ও নেভিগেশন। যার সাহায্যে শত্রুর বুকে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সফল হবে সেনাবাহিনী। এই অস্ত্রের সফল উৎক্ষেপণ দেশের নৌবাহিনীকে বেশ কয়েক কদম এগিয়ে দেবে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল।
[আরও পড়ুন: ‘বেশি বাচ্চা শুধু মুসলিমদের হয় না, আমারও ৫ সন্তান’, মোদিকে জবাব খাড়গের]
SMART-এর সফল উৎক্ষেপণের পর ডিআরডিও-এর পাশাপাশি এই কর্মকাণ্ডে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অত্যাধুনিক মিসাইল আমাদের নৌবাহিনীর শক্তিকে আরও বাড়িয়ে তুলবে।’ সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন, ডিআরডিও-এর চেয়ারম্যান।
[আরও পড়ুন: নিউজক্লিকের এডিটরের লস্কর যোগ! ৮০০ পাতার চার্জশিট পেশ দিল্লি পুলিশের]
সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে চিনা আগ্রাসন যথেষ্ট চিন্তার বিষয় ভারতের কাছে। আন্তর্জাতিক জলসীমায় চিনা আগ্রাসনের বিরুদ্ধে বহুবার সরব হয়েছে উপকূলবর্তী একাধিক দেশ। একইসঙ্গে ইজরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধের মাঝে জলদস্যুদের দাপট বেড়েছে আরব সাগরেও। জলসীমায় অগ্নিগর্ভ অবস্থার মাঝেই ভারতের হাতে এল মারণ মিসাইল।
সর্বশেষ খবর
-
একেই বলে বিশ্বসেরা, শত্তুরের মুখে ছাই দিয়ে কামব্যাক আর্জেন্টিনার, ইংল্যান্ড হারিয়ে ফাইনালে মেসিরা
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু
-
দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের ‘রুখতে’ এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র