সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান পরিষেবায় কেন অযোগ্য কর্মীরা, এই প্রশ্নকে সামনে রেখে জরিমানার মুখে পড়তে হল টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়াকে। ৯০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিজিসিএ। এছাড়া এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশনসকে ৬ লক্ষ টাকা এবং ডিরেক্টর ট্রেনিং-কে ৩ লক্ষ টাকা আলাদা করে জরিমানা করা হয়েছে।
ডিজিসিএ জানিয়েছে, গত ১০ জুলাই একটি রিপোর্ট হাতে আসে তাদের। সেই রিপোর্টের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। ওই তদন্তে জানা গিয়েছে, বিমান সংস্থার বিভিন্ন পদাধিকারী এবং কর্মী বহুবার নিয়ম লঙ্ঘন করেছেন। যা নিরাপত্তা বিঘ্নিত করার শামিল। কিন্তু কেন এই মোটা অঙ্কের জরিমানা? ডিজিসিএ জানাচ্ছে, এয়ার ইন্ডিয়া মুম্বই থেকে রিয়াধ রুটের একটি বিমানকে অদক্ষ পাইলট দিয়ে উড়িয়েছে।
[আরও পড়ুন: কেন মিছিলে পড়ুয়ারা? হাওড়ার ৩ স্কুলকে শোকজ জেলা স্কুল পরিদর্শকের]
আর এই খবর ছড়াতেই এই রুটের যাত্রীদের ঘুম উড়েছে। বিমানের যাত্রীরা বিশ্বাসই করতে পারছেন না, এমনও হতে পারে। বিমান ওড়ার জন্য যে উড়ান কর্মীদের বিমানে থাকার কথা, তার একটি নিয়ম আছে। সে নিয়ম লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া। একজন ট্রেনিং ক্যাপ্টেনের সাহচর্যে এক ট্রেনি পাইলটের থাকার কথা। কিন্তু রিয়াধে অবতরণের পর দেখা যায় ট্রেনিং ক্যাপ্টেন ছিলেনই না বিমানে। এক বিবৃতি জারি করে ডিজিসিএ জানিয়েছে, যে পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভবিষ্যতে তাঁকে এই ধরনের কাজ থেকে বিরত থাকেন, সে জন্য তাঁকে সতর্কও করা হয়েছে।
[আরও পড়ুন: আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় CBI-কে নথি হস্তান্তর সিটের, সামনে আসবে কোন তথ্য?]
সর্বশেষ খবর
-
বর্ষায় বেসমেন্টে নির্মাণ কাজের জেরেই দুর্ঘটনা! দিল্লিতে মৃত বেড়ে ৬, ধ্বংসস্তূপে বন্দি বহু পড়ুয়া
-
বাজল পুজোর ঘণ্টা! আজ মিলন মেলায় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর, নজরে অনুদান
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো