অর্ণব আইচ: বাংলার নারদ কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আগামী ২৯ জুলাই তাঁকে বেঙ্গালুরুর অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নোটিস পাওয়ামাত্রই ম্যাথু জানিয়েছেন তিনি দেশের বাইরে। তাই হাজিরা দিতে পারবেন না।
নারদ মামলার (Narada Case) তদন্তে দীর্ঘদিন কোনও অগ্রগতি নেই। নিয়োগ দুর্নীতি, গরু পাচারের মতো কাণ্ডের তদন্তে ব্যস্ত ছিল সিবিআই। নারদ নিয়ে সাম্প্রতিক অতীতে শাসক-বিরোধী দুই শিবিরকেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে। এসবের মধ্যেই লোকসভা নির্বাচনের আগে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে সিবিআই। তলব করা হয় ম্যাথু স্যামুয়েলকে। কিন্তু তিনি সেই তলব এড়িয়ে যান। এবার বেঙ্গালুরুর অফিসে ডাকা হল ম্যাথুকে। শোনা যাচ্ছে, তাঁকে নথি নিয়ে ২৯ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই ম্যাথু জানিয়েছেন, তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন। সেই কারণে হাজিরা দিতে পারবেন না। পরবর্তীতে তলব করা হলে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
[আরও পড়ুন: ‘অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন’, মহরমের দিন শান্তিরক্ষায় বার্তা ডিজি রাজীব কুমারের]
উল্লেখ্য, ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে আগে নারদ স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসায় রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। সেই ভিডিওতে রাজ্যের তৎকালীন মন্ত্রী-প্রাক্তন আইপিএস অনেককেই দেখা গিয়েছিল প্রকাশ্যে টাকা নিতে। সেই তালিকায় অনেকেই ছিলেন, যাঁরা এখন বিজেপিতে। এর মধ্যে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও (Suvendu Adhikari)।
[আরও পড়ুন: বাসে বেশি ভাড়া নেওয়া-সহ একগুচ্ছ অভিযোগ, নিয়ম না মানলে চুক্তি বাতিল জানাল দপ্তর]
সর্বশেষ খবর
-
‘ও কীসের ভাইস ক্যাপ্টেন?’, তিলকের স্লেজিংয়ের পরেই আউট বৈভব! দলীপ ফাইনালে ‘ধুন্ধুমার’
-
এবার সিআইডির নজরে ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক! ৩ বছরের পুরনো মামলায় তলব
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন