সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সের তরুণীকে গণধর্ষণ! আর জি কর কাণ্ড নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই অসমের নগাঁও জেলার ঘটনা রীতিমতো শিহরিত করেছিল গোটা দেশকে। পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টায় মৃত্যু হল ওই ঘটনার মূল অভিযুক্ত তাফুজল ইসলামের।
গত বৃহস্পতিবার অসমের নগাঁও জেলায় ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সন্ধ্যেয় টিউশন থেকে ফেরার পথে ওই নাবালিকাকে গণধর্ষণ করে ৩ ব্যক্তি। রাতে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। এর পর তাকে ভর্তি করা হয় নগাঁও জেলার ধিং সরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে।
[আরও পড়ুন: আব কি বার দেশি পোশাক, ডাক্তারদের সমাবর্তনে কালো ‘রোব’-এ নিষেধাজ্ঞা কেন্দ্রের]
ঘটনা প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সংগঠনগুলি। রাজ্যজুড়ে শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ। তদন্তে নেমে শুক্রবারই মূল অভিযুক্ত তাফুজল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। অসম পুলিশের দাবি, শুক্রবার রাতভর জিজ্ঞাসাবাদের পর শনিবার ভোর চারটে নাগাদ তাফুজলকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অকুস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত। ঝাঁপ দেয় পাশের পুকুরে। সেই পুকুরেই মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী, তালিকায় কত নম্বরে মমতা?]
অসম পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “রাতভর জিজ্ঞাসাবাদের পর ভোরবেলায় আমরা ওকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের এক কনস্টেবলের হাত থেকে হাতকড়া ছিনিয়ে পালানোর চেষ্টা করে ও। সেটা করতে গিয়েই পুকুরে পড়ে যায়। আমাদের ওই কনস্টেবলও আহত হয়েছেন।” ওই অভিযুক্ত কীভাবে পালালো তদন্ত করা হচ্ছে বলে দাবি অসম পুলিশের।
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?