সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার শুরু হল অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। এদিন প্রথম দলটি উপত্যকার পহেলগাঁওয়ে পৌঁছেছে। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং শুক্রবার জম্মুর ভগবতী নগরের বেস ক্যাম্পে তীর্থযাত্রীর ওই দলটিকে স্বাগত জানান। প্রতিবারের মতোই প্রতিকূল মরশুম এবং জঙ্গি হানার আশঙ্কার মতো কঠিন দুই চ্যালেঞ্জ সামলে নির্বিঘ্নে যাত্রা সম্পূর্ণ করাই প্রশাসনের উদ্দেশ্য। এবারের ৫২ দিন ধরে অমরনাথ দর্শন পর্ব চলবে দু’টি যাত্রাপথে।
অতীতে জঙ্গি হানা হয়েছে এই তীর্থযাত্রায়। যা থেকে শিক্ষা নিয়ে এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ, আধাসেনা এবং সেনা। কাজে লাগানো হচ্ছে আধুনিক প্রযুক্তিকেও। গোটা যাত্রাপথে নজর রাখবে ড্রোন। এছাড়াও বিশেষ ভাবে প্রশিক্ষিত সারমেয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। এছাড়াও পুণ্যার্থীদের প্রতিটি ক্যাম্পে থাকছে সিসি ক্যামেরা। এই যদি হয় নিরাপত্তা পরিষেবা, অন্যদিকে প্রকৃতিক বিপর্যয় সামাল দিতে তৈরি প্রশাসন। ২০২২ সালে অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি এবং হড়পা বানে বেশ কয়েক জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল।
[আরও পড়ুন: স্থগিত হওয়া ইউজিসি-নেটের নয়া দিন জানাল NTA, কবে পরীক্ষা?]
এবার অমরনাথ যাত্রা চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। যথাক্রমে অনন্তনাগের ৪৮ কিলোমিটারের নুনওয়ান-পহেলগাঁও এবং এবং গান্ডেরওয়ালের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথ ধরে চলবে পূন্য যাত্রা।
[আরও পড়ুন: শপথ ইস্যু: মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পথে রাজ্যপাল]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট