সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শর্ট সার্কিট হয়ে আগুন লেগে মুম্বইয়ে মৃত্যু হল একই পরিবারের সাতজনের। চেম্বুরের সিদ্ধার্থ কলোনিতে রবিবার ভোর পাঁচটা নাগাদ এক দোতলা বাড়িতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, ওই বাড়িটির একতলায় ছিল একটি দোকান। সেখানে ইলেকট্রিক সরঞ্জাম বিক্রি হত। যা উপরের তলাতেও রাখা থাকত। আর ওই তলাতেই থাকত দুর্ঘটনাগ্রস্ত পরিবারটি। এদিন ভোরে আচমকাই আগুন লেগে যায় নিচের দোকানের ইলেকট্রিক সরঞ্জামে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে দোতলার ঘরটিতেও। আর তার ফলেই প্রাণ গেল পরিবারের সকলের।
মৃতদের নাম পারিস গুপ্তা (৭), নরেন্দ্র গুপ্তা (১০), মঞ্জুপ্রেম গুপ্তা (৩০), অনীতা গুপ্তা (৩৯), প্রেম গুপ্তা (৩০) ও গীতা গুপ্তা। তাঁদের অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক