সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুশির মহলে বিষাদের সুর! পুণে থেকে মাহাদে বিয়ে বাড়ি যাওয়ার পথে বাস উলটে মৃত্যু হল একই পরিবারে ৪ জনের। মৃত্যু হয়েছে এক বাস কর্মীরও।২৭ জন গুরুতর আহত হয়েছেন। বাস কর্মীদের মিলিয়ে সেই সংখ্যাটা ৩৪। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের তামহিনি ঘাট এলাকায়। কী করে দুর্ঘটনা ঘটল তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণে শহরের লোহেগাঁও থেকে যাদব পরিবারের সদস্য ও আত্মীয়রা একটি বেসরকারি বাসে মাহাদের বিরাদওয়াড়িতে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় রায়গড় জেলার তামহিনি এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। মৃতদের মধ্যে রয়েছেন এক বাসকর্মীও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে দুইজন পুরুষ। বাকিরা মহিলা। মৃতদের নাম বন্দনা রাকেশ সপকাল, সঙ্গীতা ধনঞ্জয় যাদব, শিল্পা প্রদীপ পাওয়ার। গৌরব ধনওয়াড়ে এবং গণেশ ইঙ্গলে। এঁদের মধ্যে গণেশ বাসের কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত ও মৃতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। কী করে এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার ও আত্মীয়দের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া পরিবারে।
সর্বশেষ খবর
-
বন্ধ ঘরে নিথর দেহ, আত্মহত্যা না খুন? পাঞ্জাবে মহিলা চিকিৎসকের মৃত্যুতে অভিযুক্ত স্বামী
-
‘যদি বন্ধুর রূপ ধরে ক্ষতি করতে চান…’, ভুয়ো ছবিতে জেরবার জীতু! কী আর্জি অভিনেতার?
-
রিমঝিম বৃষ্টির মরশুমেও হাসবে বাগান, বর্ষা শুরুর আগে সেরে রাখুন জরুরি এই কাজগুলি
-
‘আমি যেখানে ছিলাম…’, তৃণমূলের ভরাডুবির মাঝে ইঙ্গিতপূর্ণ সোশাল মিডিয়া পোস্ট বাবুলের
-
‘লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন এখন মেসি’, সাক্ষাৎকারে কিংবদন্তি রবার্তো কার্লোস