সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির এক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোরের এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ কর্মীর। আহতের সংখ্যা ৬।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন ভোর প্রায় সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে উত্তর দিল্লির নরেলা অঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায়। তখন সেখানে কাজ করছিলেন ৯ জন। দুর্ঘটনার খবর পেয়েই শ্যাম কৃপা ফুডস প্রাইভেট লিমিটেড নামে কারখানাটিতে পৌঁছয় দিল্লি পুলিশ। সেখান থেকে ৯ জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের এখনও চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, এখনও কারখানাটিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাইপ থেকে গ্যাস লিক করে আগুন লেগে থাকতে পারে। সাধারণত মুগ ডাল ভাজার জন্য ব্যবহৃত বার্নারগুলোতে ওই গ্যাস সরবরাহ করা হত। এই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। এই কাণ্ডে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হবে।
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’