সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের পুণের কাছে ভেঙে পড়ল একটি কপ্টার। পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যাত্রীর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উড়ানের সময় আবহাওয়া ভালো ছিল না। ঘন কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে। ঠিক কোণ কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, মাসখানেক আগেই পুণেতে চার যাত্রী-সহ বেসরকারি পরিবহণ সংস্থার একটি কপ্টার ভেঙে পড়ে।
পুলিশ সূত্রে খবর, অক্সফোর্ড গল্ফক্লাবের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড়েছিল। গন্তব্য ছিল মুম্বই। ওড়ার কিছু ক্ষণ পরে বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ পুণের কাছে এক পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে কপ্টারে থাকা দুই ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার হয়। গুরুতর আহত ছিলেন কপ্টারে থাকা তৃতীয় ব্যক্তি। যদিও শেষ পর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন পাইলট পরমজিৎ সিং, সহ-পাইলট জিকে পিল্লাই এবং ইঞ্জিনিয়ার প্রীতম ভরদ্বাজ। উল্লেখ্য, মাসখানেক আগেই এই পুণেতেই চার যাত্রী-সহ বেসরকারি পরিবহণ সংস্থার একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনাতেও সমস্ত যাত্রীর মৃত্যু হয়েছিল। একের পর এক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন