সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দেশে চলছিল সপ্তম দফা তথা শেষ দফার নির্বাচন। ভোট চলাকালীনই মৃত্যু হয় আশি বছরের এক বৃদ্ধার। তবে মায়ের শেষকৃত্য আটকে রেখে ভোটের লাইনে দাঁড়ান ছেলে মিথিলেশ যাদব। এমনই ঘটনার সাক্ষী থাকল বিহারের জেহনাবাদ লোকসভার দেবকুলি গ্রাম। ভোট দিয়ে মিথিলেশ বলেন, “মা মারা গিয়েছেন। কোনওদিন ফিরবেন না। কিন্তু ভোট তো পাঁচ বছরে একবার আসে। তাই আগে ভোট দেওয়ার সিদ্ধান্ত।”
দেবকুলি গ্রামের বাসিন্দা মিথিলেশের মা বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। স্বাভাবিকভাবেই বৃদ্ধাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন যাদব পরিবার। তবে শোকের মাঝেও নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ছেলে।
[আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচে রোহিতকে ধরতে মাঠে ঢুকে পড়লেন ভক্ত! কী করলেন হিটম্যান?]
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” মা আর ফিরে আসবেন না। কিছুক্ষণ অপেক্ষার পর শেষকৃত্য করা যাবে। কিন্তু ভোট দেওয়া যাবে না। ভোট পাঁচ বছর পরে আসে। তাই আমরা ঠিক করি আগে ভোট দেব। তার পর শেষকৃত্য করা যাবে।”
জেহনাবাদ ছাড়াও বিহারের (Bihar) পাটনা সাহেব, পাটলিপুত্র (patliputra), আররা, কারাকাত, বক্সার, নালন্দার বাসিন্দারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। প্রসঙ্গত, শনিবার দেশের অষ্টাশদ লোকসভা নির্বাচনের শেষ দফার নির্বাচন শেষ হতেই বিভিন্ন বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে মোদি সরকার ফের ক্ষমতায় আসছে। বিহারেও সংখ্যা গরিষ্ঠতা পেতে পারে বিজেপি।
[আরও পড়ুন: ভুয়ো ভোটের অভিযোগ, ডায়মন্ড হারবার ও মথুরাপুরের বহু বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির]
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর