সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রাই বিহারে বিষমদে মৃত্যু বেড়ে ২০। গতকালই ছাপড়া জেলার সিওয়ানে বিষমদ খেয়ে ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। বৃহস্পতিবার জানা গিয়েছে, মৃত্যু হয়েছে মোট ২০ জনের। এই ঘটনায় পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
ছাপড়ার পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, লোকাল চৌকিদার এবং পঞ্চায়েতে এলাকার পুলিশ আধিকারিককে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। কীভাবে পুলিশের চোখের আড়ালে বিষমদের ব্যবসা চলছিল, এই বিষয়ে মাসরাক থানার এসএইচও-র থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। ঘটনার বিভাগীয় তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জেলাশাসক মুকুল গুপ্তা জানিয়েছেন, ভগবানপুরের এসএইচও এবং এএসআইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষমদ খেয়ে মৃত এক ব্যক্তির আত্মীয়ের বক্তব্য, ১৫ তারিখে দেশি মদ খেয়েছিলেন ওই ব্যক্তি। গতকাল সন্ধেবেলা অসুস্থ হয়ে পড়েন। চোখেও কিছু দেখতে পাচ্ছিলেন না। এই অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল তাঁকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এদিকে মতের সংখ্যা যখন লাফিয়ে বাড়ছে তখন নীতীশ সরকারকে একহাত নিয়েছে বিরোধী দল আরজেডি। আরজেডি মৃত্যুঞ্জয় তিওয়ারির প্রশ্ন, যেখানে মদ নিষিদ্ধ রাজ্যে, সেখানে কোথা থেকে বিষমদ আছে। যা খেয়ে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতির জন্য দায়ী এনডিএ সরকার।
সর্বশেষ খবর
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর