Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
Emiliano Martinez FIFA World Cup 2026

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন কে? বিশ্বকাপে নামার আগে ভবিষ্যদ্বাণী মার্টিনেজের

অ্যাস্টন ভিলার অফিসিয়াল স্পনসরের সোশাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও ইন্টারভিউতে বিশ্বকাপের নক আউট পর্যায়ের ভবিষ্যদ্বাণী করলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৬:৫৩

options
link
ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন কে? বিশ্বকাপে নামার আগে ভবিষ্যদ্বাণী মার্টিনেজের zoom
এমিলিয়ানো মার্টিনেজ। ফাইল ছবি।

ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়েই ফের বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। এমনই ভবিষ্যদ্বাণী করলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। অ্যাস্টন ভিলার অফিসিয়াল স্পনসরের সোশাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও ইন্টারভিউতে বিশ্বকাপের (FIFA World Cup 2026) নক আউট পর্যায়ের ভবিষ্যদ্বাণী করলেন। সেখানেই আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এবারের বিশ্বচ্যাম্পিয়ন হবেন তাঁরাই।

মার্টিনেজের ভবিষ্যদ্বাণী অনুযায়ী রাউন্ড সিক্সটিনে আর্জেন্টিনা হারাবে স্পেনকে। ফ্রান্স হারাবে নরওয়েকে। জার্মানি জিতবে তুরস্কের বিরুদ্ধে। নেদারল্যান্ডস জয়ী হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ব্রাজিল ধরাশায়ী করবে জাপানকে। একই সঙ্গে মেক্সিকো হারাবে দক্ষিণ কোরিয়াকে। এরপর আসছে কোয়ার্টার ফাইনাল। সেখানে ইংল্যান্ড হারিয়ে দেবে কলম্বিয়াকে। আর্জেন্টিনা হারাবে শক্তিশালী ফ্রান্সকে। জার্মানি জিতবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর ব্রাজিল হারাবে মেক্সিকোকে। মজার বিষয়, ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তি এই রাউন্ডেই হবে বলে দাবি করেছেন মার্টিনেজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার আসছে সেমিফাইনাল রাউন্ড। এই পর্বে ইতিহাসের পুনরাবৃত্তি হবে বলে মনে করছেন মার্টিনেজ। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই পর্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি হবে। অর্থাৎ সেবার যেমন ২-১ গোলে মারাদোনারা ইংল্যান্ডকে হারিয়েছিল, ঠিক একইভাবে এবার সেমিফাইনালে মেসিরা হারিয়ে দেবে ইংল্যান্ডকে। তবে এবারের ম্যাচটির ফয়সালা হবে টাইব্রেকারে। অন্য ম্যাচে ব্রাজিল হারাবে জার্মানিকে।

আর্জেন্টাইন গোলরক্ষক এও মনে করেন এবারের ফাইনালে ঐতিহাসিক ম্যাচ অপেক্ষা করে আছে ফুটবলপ্রেমীদের জন্য। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালের পুনরাবৃত্তি ঘটবে এবারও। সেবারও ব্রাজিলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে সেটাই প্রথম ট্রফি ছিল লিও মেসির। এবারও তাঁরা ব্রাজিলকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হবেন। কাতারের মতো এবারও মেসির হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.